• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

কাফনের কাপড় পরে কুমুদিনী শ্রমিকদের মানববন্ধন

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৬১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩০ মে, ২০২১
কুমুদিনী ওয়েলফেয়াল ট্রাস্টের অধীন বেঙ্গল বিডি লিমিটেডের পাট কোম্পানির শ্রমিকরা।

‘পুনর্বাসন কিংবা শ্রম আইন অনুযায়ী প্রাপ্য পাওনা পরিশোধের পূর্বে বাসস্থান থেকে উচ্ছেদ নয়’- এমন দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে কুমুদিনী ওয়েলফেয়াল ট্রাস্টের অধীন বেঙ্গল বিডি লিমিটেডের পাট কোম্পানির শ্রমিকরা।
শনিবার (২৯ মে) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা। পরে প্রেস ক্লাবের সামনের সড়কে প্রতিকী কাফনের কাপড় পরে মানববন্ধন ও মিছিল করেন আন্দোলনরত শ্রমিকরা।
মানববন্ধনে শ্রমিকদের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান ইসমাইল। তিনি বলেন, শ্রম আইনের ৩২ ধারার ২ উপধারা অনুযায়ী শ্রমিকদের প্রাপ্য পাওনা পরিশোধের পূর্বে বাসস্থান হতে উচ্ছেদ করা যাবে না। কুমুদিনী ট্রাস্টের পক্ষ থেকে শ্রমিকদের পুনর্বাসনের দাবি জানান এই শ্রমিক নেতা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মো. জুয়েল, নাসির, জয়নাল হাওলাদারসহ আরও কয়েকজন শ্রমিক। শ্রমিকরা বলেন, নারায়ণগঞ্জে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এন্ড ক্যান্সার রিসার্চ (কেআইআইএমএস কেয়ার) স্থাপন করা হবে। গত ১৪ ফেব্রুয়ারি গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতাধীন ছাত্রী হোস্টেল নির্মাণের জন্য ঈশা খাঁ সড়কের নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের পাশের উত্তর কুমুদিনী বাগানের জায়গা নেওয়া হবে। এজন্য আগামী ৩০ মে এর মধ্যে বাগানের বাসিন্দাদের ঘর ছেড়ে দিতে বলেছে মালিকপক্ষ।
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেডের পাট কারখানার শ্রমিক ও কুমুদিনী বাগানের বাসিন্দা মো. জুয়েল বলেন, তাদের ঘর ছেড়ে দেওয়ার জন্য বলা হয়। এ নিয়ে স্থানীয় কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের কাছে যান তারা। প্রথমে কোনো প্রকার সহযোগিতা করার সুযোগ নেই জানালেও পরে তিনি মালিকপক্ষের সাথে মুঠোফোনে কথা বলেন। এরপর মালিকপক্ষ ১০ হাজার টাকা প্রদানের প্রস্তাবের কথা জানান শ্রমিকদের। তবে পুনর্বাসন কিংবা শ্রম আইন অনুযায়ী প্রাপ্য পাওনা পরিশোধের দাবি জানান জুয়েল।
এক প্রশ্নের জবাবে শ্রমিক নেতা মাহবুবুর রহমান ইসমাইল বলেন, মেডিকেল কলেজ ও ক্যান্সার হাসপাতাল হবে, এটা অবশ্যই খুশির বিষয়। কিন্তু একটি মানবিক কাজ করতে গিয়ে শ্রমিকদের উচ্ছেদ করে দেওয়াও অমানবিক। কুমুদিনীর অনেক জমি রয়েছে। যেকোনো স্থানে তাদের বাসস্থানের জায়গা দেওয়ার জন্য কুমুদিনী ট্রাস্টের প্রতি দাবি জানাই।
সংবাদ সম্মেলন শেষে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে কাফন সদৃশ কাপড় পরে মানববন্ধন করে শতাধিক শ্রমিক। তারা শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে মিছিল নিয়ে ঈশা খাঁ সড়ক পর্যন্ত যান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..