• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

কাশিপুর ৯নং ওয়ার্ডে খোকন সরদারের গণসংযোগ

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৭৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
৯ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লা থেকে শফিউদ্দিন খোকন সরদারের সমর্থনে মিছিল

বিডি নিউজ আই: আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে নারায়ণগঞ্জ সদর উপজেলার সর্বত্র । পাড়া-মহল্লার চায়ের দোকান থেকে শুরু করে বাজার-ঘাট সবখানে আলোচনার মূল বিষয় নির্বাচন।
কাশীপুর ইউনিয়ন পরিষদ ৯নং ওয়ার্ডের বর্তমান সফল মেম্বার শফিউদ্দিন খোকন সরদার ফুটবল মার্কা নিয়ে এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন। প্রায় প্রতিদিন-ই দেওভোগ মাদ্রাসা এলাকার ৯ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লা থেকে শফিউদ্দিন খোকন সরদারের সমর্থনে এ মিছিল বের হয়।

গণসংযোগ কালে খোকন সরদার বলেন, আসলে বক্তব্য দেয়ার মতো কিছু নেই। আমার ওয়ার্ডের কর্মীরা যেভাবে আমার ডাকে সাড়া দিয়ে এসেছে এবং আমি আজ তাদের মাঝে যে ভালবাসা পেয়েছি আমি সারাজীবন তাদের প্রতি কৃতজ্ঞ হয়ে থাকবো। তাদের এই ঋণ আমি কোনদিনও শোধ করতে পারবো না।

আমার ৯নং ওয়ার্ডের বিভিন্ন স্থান থেকে মানুষ যেভাবে আমার প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠানে ঝাপিয়ে পড়েছে আমি তাদের কাছে চির ঋণি হয়ে রইলাম। এই পাচঁ বছরে আমি যে উন্নয়ন কাজ করেছি আমি আশা করবো এই প্রতিদান আমি আগামী নির্বাচনে পাবো। আমি শতভাগ আশাবাদী।

কারণ, আমি উন্নয়ন করেছি। করোনা থেকে শুরু করে এই পর্যন্ত গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছি এবং সেবা ও সাহায্য সহযোগিতা করেছি।

ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে খোকন সরদার জানান, এই পাঁচ বছরে আমি মাদক নিমূলে যথেষ্ঠ সোচ্চার ছিলাম। এই নির্বাচনে জয়লাভ করে আমি আমার ওয়ার্ড থেকে মাদক চিরতরে নির্মূল করবো, ইনশাল্লাহ। ৯ নং ওয়ার্ডের কিছু প্রভাবশালী ব্যক্তির ছেলেরা এই মাদক বিক্রেতাদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে থাকে।

খোকন সরদার আরো বলেন, আমাদের কাশীপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদল ভাই আমাকে এই ওয়ার্ডে উন্নয়নের স্বার্থে যা দিয়েছেন এটা ভাষায় প্রকাশ করার মতো না।

দলমত নির্বিশেষে সকল শ্রেনী পেশার মানুষের ঢল নেমে আসে খোকন সরদারের গণসংযোগ কালে। গণজোয়ারে জনসমুদ্র আগামী ১১ নভেম্বর ভোটের ব্যলটে প্রমান দিবে জনপ্রিয়তার। প্রিয় নেতাকে জয়ের মালা উপহার দেবে কাশীপুর ইউনিয়ন পরিষদ ৯নং ওয়ার্ডের জনতা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..