• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি রায়হান কবির মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

২য় বিভাগ ক্রিকেট লীগে মহসিন ক্লাবের শুভ সূচনা

বিডিনিউজ আই ডেস্ক : / ৫৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

স্পোর্টস রিপোর্টার ॥ মূল দল ও জুনিয়র দলের মধ্যে খেলা। জুনিয়র দলটি নবাগত। ২য় বিভাগ ক্রিকেট লীগ ২০২০-২১ এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মহসিন ক্লাব ও খানপুর মহসিন ক্লাব জুনিয়র। ৭ উইকেটে জয় পায় মহসিন ক্লাব। সকালে টস জিতে বড়রা ছোটদের ব্যাট করতে পাঠায়। কিন্তু নবাগত এ দলের খেলোয়াড়েরা ক্রিজে ঠিকমত দাঁড়াতেই পারছিলনা। ৩৯ রানেই তারা উইকেট হারায় ৮টি। মাঠে নামেন অধিনায়ক ইফতেখার সিদ্দিক রাতুল। অসাধারণ খেলেছেন রাতুল। ৯৪ বলে ৯ চার ও ২ ছয়ে ৭১ রানে আউট হয়ে ফিরেন টেন্টে। ওপেনার সিয়াম করেন ১১ রান। অতিরিক্ত থেকে যোগ হয় ১৩ রান। ৩৬.২ ওভারে ১১৫ রানে থেমে যায় জুনিয়র দলটির। পেসার তৌহিদ হাসান ১২ রানে ৪টি এবং রিপন মিয়া ১০ রানে পান ২ উইকেট। ব্যাট করতে নেমে মহসিন ক্লাব ২২.৩ ওভারে পৌঁছে যায় জয়ের বন্দরে। আরমান ৬ চারে ৫২ রানে অপরাজিত থাকেন। মুজাহিদুল ইসলাম রানা ফিরেন ২১ রানে ২ চারে। সুমন চৌধুরী ১ চারে ১০ রানে থাকেন অপরাজিত। অতিরিক্ত যোগ হয় ১৭। জুনিয়র দলের হৃদয় হোসেন পান ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:
খানপুর মহসিন ক্লাব জুনিয়র: ১১৫/১০(৩৬.২ওভার) ইফতেখার সিদ্দিক রাতুল-৭১,সিযাম-১১। অতিরিক্ত-১৩। তৌহিদ হাসান-৪/১২,রিপন মিয়া-২/১০।

মহসিন ক্লাব: ১১৬/৩(২২.৩ ওভার) আরমান-৫২,মুজাহিদুল রানা-২১,সুমন-১০। অতিরিক্ত-১৭। হৃদয়-২/৩০।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..