• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি রায়হান কবির মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

গণতন্ত্র রক্ষায় কবিতাই হাতিয়ার

বিডিনিউজ আই ডেস্ক : / ৬৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১ জানুয়ারী, ২০২২

মোঃশফিকুল ইসলাম আরজু: বাংলা একাডেমির মহাপরিচালক জাতিস্বত্তার কবি মুহম্মদ নূরুল হুদা বলেছেন, সাহিত্যের মাধ্যমে আমরা শান্তির পৃথিবী চাই, স্বদাচারী বাংলাদেশ চাই। সমাজ বদলাতে, গণতন্ত্র রক্ষায় কবিতাই হাতিয়ার। মানুষের অন্তরে বসবাস করি কবিতা ও সাহিত্যের মাধ্যমে। একদিন বিশ্ববাসী আন্তর্জাতিক লেখক দিবসকে স্বীকৃতি দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করবে।

তিনি আরও বলেন, আজ এক ঐতিহাসিক দিন। এই প্রথম রাসেল পার্কে লেখক সম্মেলন অনুষ্ঠিত হলো। শেখ রাসেল বঙ্গবন্ধুর সন্তান। আমরা সব বাঙালী শেখ রাসেলের মতো বঙ্গবন্ধুর সন্তান।

কবি-সাহিত্যিকদের সংগঠন বাংলাদেশ রাইটার্স ক্লাবের ‘লেখক সম্মেলন ২০২১’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘শান্তির পৃথিবী চাই-সদাচারী স্বদেশ চাই’ শ্লোগানকে সামনে রেখে ক্লাব ঘোষিত ২০তম আন্তর্জাতিক লেখক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্কে শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ এর আহবায়ক কবি কাজী আনিসুল হক হীরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কথাসাহিত্যিক ইসহাক খান, কবি আসাদ মান্নান ও কবি শাহ মোহাম্মদ সানাউল হক।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- কবি ও নাট্যকার ফরিদ আহমদ দুলাল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- কবি ও ছড়াকার ইউসুফ আলী এটম, কবি ফজলুল হক কাশেম, ও প্রাবন্ধিক তারাপদ আচার্য্য।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সাংস্কৃতিক জোট এর সভাপতি ভবানী শংকর, সমাজসেবক মোঃ রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা, উদযাপন পরিষদ এর সচিব কবি শফিকুল ইসলাম আরজু, কবি কামাল সিদ্দিকী, যুগ্ম আহবায়ক আহম্মেদ রউফ, যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন ভূইয়া, সদস্য ইকবাল হোসেন রমেজ, মামুন বাবুল, রাজলক্ষ্মী, উপকমিটির সমন্বয়ক আল আশরাফ বিন্দু, সম্পাদনা পর্ষদ এর অর্থ কমিটির ইকবাল হোসেন রোমেছ, এমডি সোহেল, আপ্যায়ন কমিটির এড. মনিকা গাঙ্গুলী।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..