• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
 বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে প্রেস ক্লাবে জাসাসের ‘সংস্কৃতি আগ্রাসন প্রতিরোধ’ শীর্ষক আলোচনা ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির

নারায়ণগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৭০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

বিডি নিউজ আই, জাহাঙ্গীর হোসেনঃ

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২২ উপলক্ষে জেলার সাংবাদিকদের অবহিতকরণ সভার আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়।
বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১১ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মো. মুশিউর রহমানের সভাপত্বিতে সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডাঃ মোরশেদুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনীক বিশ্বাস।
জেলা ইপিআই তত্ত্বাবধায়ক লুৎফর রহমান ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. আমিনুল হক’র উপস্থাপনায় সভায়
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপর কুমার দেবনাথ, সিসিটি আনোয়ার হোসেন, এএসকে ইপিআই শওকত জামান প্রমুখ।
ঘন্টাব্যাপী কর্মশালা শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন উত্তর পর্বে সিভিল সার্জন জানান, আগামী ১৫ জুন থেকে ১৯ জুন ২০২২ ইং পর্যন্ত সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলায়ও চারদিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে।
তিনি আরোজানান যে, জেলার ৫টি উপজেলায় (নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ব্যতিত) স্থায়ী ও অস্থায়ী মোট ১,০৫৬ টি টিকাকেন্দ্র থেকে ৬-১১ মাসের ৩৯ হাজার,৪শ’ ৯১, জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সের ২লাখ ৯৯ হাজার ৮শ’ ৬০ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিরাপদ পার্শ্ব প্রতিক্রিয়ার তেমন কোন ঝুকি নেই। তাই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম সফল করার জন্য গনমাধ্যম কর্মীদেরও সহযোগীতা কামনা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..