• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নী (সাঃ) পালিত ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন

চাষাঢ়ার বৃক্ষমেলা শুরু

বিডিনিউজ আই ডেস্ক : / ৫৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের চাষাঢ়া জিয়াহল প্রাঙ্গণে চলছে বৃক্ষমেলা। ২০ টাকা থেকে শুরু করে ৮০ হাজার টাকা মূল্যের গাছও পেয়ে যাবেন সেখানে।

আগামী ৩ আগস্ট পর্যন্ত মেলা চলবে সেখানে। মোট স্টল সংখ্যা ৩০টি। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে এই বৃক্ষমেলাটি। হাতে সময় হলে ঘুরে আসতে পারেন আপনিও।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরার সভাপতিত্বে মেলার উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুর ইসলাম।

করোনা নিয়ন্ত্রণে না থাকায় গত দুই বছর বৃক্ষমেলা হয়নি। তাই এবার মেলায় খুব আশা নিয়ে পসরা সাজাতে দেখা গেছে বিক্রেতাদের। প্রথম দিনে সকাল থেকেই ক্রেতাদের ভীড়ওে দেখা গেছে চোখে পড়ার মতো। ভীড় জমাচ্ছেন শিক্ষার্থীরাও।
হরেক রকমের আম, কাঁঠাল, খেজুরসহ নানা দেশি-বিদেশি ফলের চারা গাছ মেলা প্রাঙ্গন নিয়ে এসেছে বিক্রেতারা। এর মধ্যে ছাদ বাগান করার উপযোগী গাছই বেশি। সে গুলো দিয়েই সেজেছে স্টল সবুজের মাঝে নানা ফুল আর ফলের রঙে।

ভাই ভাই নার্সারীর প্রোপাইটর মো. নুরুল ইসলাম জানান, আশা করছি, ফল, ফুলসহ বিভিন্ন গাছ নিয়ে এসেছি। আশা করছি, ভালোই বিক্রি হবে এবারের মেলাতে।এছাড়া গাছ লাগানোর টবসহ নানা উপকরণ পাওয়া যাবে বলে জানান মেলা সংশ্লিষ্টরা।

শামীম ওসমান বলেন, আল্লাহ পৃথীবিতে সবকিছু দিয়ে দিয়েছেন। দুবাই মরুর দেশ, সেখানে এখন সবুজ হয়ে যাচ্ছে। আর আমাদের সবুজ শ্যামল দেশটি দিন দিন মরুতে পরিনত হচ্ছে। এখানে আসার পর গাছ গুলো দেখে যেমন ভালো লাগছে, মনটা উৎফল্ল হচ্ছে। খুশিও লাগছে। আশার কথা হচ্ছে-এখন অনেকে ছাদে বাগান করে, বারান্দায় গাছ লাগায়। এতে শরীর স্বাস্থ্যও ভালো থাকে, দেখতে সুন্দর লাগে আবার পয়সাও আসে। আমাদের উচিৎ বৃক্ষ রোপন করা, দেশের পরিবেশ রক্ষা করা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..