• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না’গঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাতে সম্মাননা স্মারক প্রদান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণঃ স্বরাষ্ট্রমন্ত্রী না’গঞ্জে রমজান উপলক্ষে মাসব্যাপি সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান শিশুসাহিত্যিক হাসান হাফিজসহ ঘোষিত নয়জনকে বিডাব্লিউসিএন-এর শুভেচ্ছা ও অভিনন্দন ফতুল্লায় তিতাস গ্যাস বিস্ফোরণে নিহত মিন্টুর পরিবারকে আর্থিক অনুদান ফতুল্লার কমর আলী স্কুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো: রায়হান কবির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

শেরপুরে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন

বিডিনিউজ আই ডেস্ক : / ৪০৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

বিডি নিউজ আই, শেরপুর সংবাদদাতা: শেরপুরের ঝিনাইগাতীতে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর বাজারের খাঁন মার্কেটের সন্মুখে এর উদ্বোধন করা হয়।

জেটিভি ক্যাবল অপারেটরের কর্ণধার এবং অত্র এজেন্টের মালিক মেহেদি হাসান হালিম এর সভাপতিত্বে ও আদর্শ কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ হারুন অর রশিদ এর উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভুইয়া। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামালপুর রিজিয়নের ব্যাংকিং এজেন্টের টিমলিডার জালাল উদ্দিন আহম্মেদ, সিনিয়র বিজনেজ ডেভেলপমেন্ট অফিসার বাবুল হোসেন, শেরপুর ব্রাক ব্যাংকের ম্যানেজার বাবুল মিয়া, সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি আলহাজ মোখলেছুর রহমান খাঁন, সেক্রেটারি ফারুক আহমেদ প্রমৃখ। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ক্ষুদ্র বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুধীমহল সহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উক্ত এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন ঘোষনা করেন অতিথিগণ। উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়ার পর উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..