• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না’গঞ্জ সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করেন ডিসি রায়হান কবির বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জে ২৮ জুন ৩ লাখ ৩৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে আরবান স্কুলে পানির মোটর দিলেন তনু, বেদখল জমি উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড: প্রার্থীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান করেছেন এসপি মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান

বিএনপি ঐক্যবদ্ধ থেকেই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে: ড. খন্দকার মোশাররফ

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
জনসমাবেশের একাংশ (বামে) এবং বক্তব্য রাখছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ডান পাশে সমাবেশের সভাপতি নবী উল্লাহ নবী।

বিডি নিউজ আই, ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সরকারের উদ্দেশ্যে বলেছেন, গত ১৫ বছর অনেক চেষ্টা করেও বিএনপিকে দমাতে বা দুর্বল করতে পারেননি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে এমন কোনো নেতাকর্মী নেই, যাদের নামে মামলা নেই। তবুও কেউই দল ছেড়ে যায়নি। বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। বিএনপি ঐক্যবদ্ধ থেকেই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে। সময় আর বেশিদিন নাই, জনগণের সামনেই আপনাদের বিচার হবে।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর সায়েদাবাদ ব্রিজের ঢালে (আইডিয়াল স্কুলের পাশে সামনের মসজিদের পশ্চিম পাশের রাস্তা) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও নারায়ণগঞ্জের যুবদল নেতা শাওন নিহতের প্রতিবাদে মহানগর দক্ষিণ বিএনপির ৭ নম্বর জোন এই কর্মসূচির আয়োজন করে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নবী উল্লাহ নবীর সভাপতিত্বে সমাবেশে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, বিএনপি নেতা নাজিমউদ্দিন আলম, ফজলুল হক মিলন, মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের সদস্য সচিব আমিনুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

গত কয়েকদিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা বাঁশের লাঠি ও ক্রিকেট খেলার স্ট্যাম্পের মাথায় জাতীয় পতাকা লাগিয়ে মিছিল নিয়ে সমাবেশে আসেন। দুপুর ২টার কিছু সময় পর থেকেই সায়দাবাদ, যাত্রাবাড়িসহ আশপাশের এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুনসহ মিছিল নিয়ে সমাবেশে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে নেতাকর্মীদের উপস্থিতি বেড়ে যায়। এসময় তারা বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি ও সরকারের বিরুদ্ধে মুহুর্মূহু স্লোগান দেন। সমাবেশস্থলের আশপাশে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

ড. মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগের পেটুয়া বাহিনীকে বলতে চাই- আপনাদের চিহ্নিত করে রাখছি। সময় বেশিদিন নাই, জনগণের সামনে আপনাদের বিচার হবেই। পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী। অনেক হয়েছে আর নয়। আর একজন নেতাকর্মীর ওপরেও হামলা করবেন না। যারা বলে বিএনপিকে রাজপথে খুঁজে পাওয়া যায় না, তারাই ভয় পেয়ে আপনাদের বিএনপির বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছেন। তারা নিজেরোই পালানোর জায়গা পাবে না। সুতারাং এখনো সাবধান হোন। ড. আব্দুল মঈন খান বলেন, এই সরকারের সময় শেষ হয়ে এসেছে। অন্যায়, দুঃশাসন ও লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরা এক হয়েছি। সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেই মুক্তিযোদ্ধারা বুকের রক্ত ঢেলে দিয়েছিল- কোথায় সেই গণতন্ত্র? কেনো গণতন্ত্রকে কবর দিয়ে বাকশাল কায়েম করে একদলীয় শাসন প্রতিষ্ঠার পাঁয়তারা চলছে? কোনো বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখ মামলা দেয়া হয়েছে? এসব করে আর কোনো লাভ হবে না। সরকারকে অবশ্যই গণআন্দোলনের মুখেই বিদায় নিতে হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..