• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান

মামুনুলকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২ জুন, ২০২১
মাওলানা মামুনুল হক।

হেফাজতে ইসলামের হরতালে নারায়ণগঞ্জে মহাসড়কে নাশকতার মামলায় গ্রেফতার দলটির সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলা শাখা। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলা শাখার কার্যালয়ে বুধবার (২ জুন) দুপুর ১২টা থেকে মামুনুল হককে রিমান্ডের জিজ্ঞাসাবাদ কার্যক্রম শুরু হয়।

পিবিআই নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতাল কর্মসূচিতে সদর উপজেলা সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ব্যাপক সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হককে নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে আসামি করা হয়। পরবর্তীতে পুলিশ হেড কোয়ার্টার্স থেকে এ মামলার তদন্তভার দেয়া হয় পিবিআই নারায়ণগঞ্জ শাখাকে। তদন্তের প্রয়োজনে মামুনুল হককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এরই ধারাবাহিকতায় আজ থেকে তাকে তিনদিনের রিমান্ডে নেয়া হয়। পিবিআই নারায়ণগঞ্জ শাখার হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পিবিআই নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, তিনদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামি মামুনুল হকের কাছ থেকে যেসব গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে তা নথিভুক্ত করে নির্ধারিত সময়ে আদালতে উপস্থাপন করা হবে।

এর আগে নাশকতা ও ধর্ষণের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় দায়ের করা আরও পাঁচটি মামলায় আদালতের আদেশে তিনদিন করে মোট ১৫দিনের রিমান্ডে নিয়ে মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করেছে জেলা পুলিশ। প্রত্যেক মামলায় পৃথক তদন্ত কর্মকর্তা তাকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করেছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..