• শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জে ২৮ জুন ৩ লাখ ৩৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে আরবান স্কুলে পানির মোটর দিলেন তনু, বেদখল জমি উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড: প্রার্থীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান করেছেন এসপি মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ

নিপুর নেতৃত্বে যুবলীগের সমাবেশে বিশাল মিছিল

বিডিনিউজ আই ডেস্ক : / ২৯৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
নিপুর নেতৃত্বে যুবলীগের সমাবেশে বিশাল মিছিল

বিডি নিউজ আই রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫০ বছর সূবর্ণজয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপুর নেতৃত্বে ঢাকার রাজপথে নেতাকর্মী নিয়ে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গনে সমাবেশস্থলে সমাবেত হন। শুক্রবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ থেকে বাসযোগে ঢাকা হানিফ ফ্লাইওভারে পৌছে পায়ে হেটে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় মিছিলে থাকা নেতা-কর্মীদের হাতে হাতে শোভা পেয়েছে নানা রংয়ের প্ল্যাকার্ড, যুবলীগের সাংগঠনিক ও বাংলাদেশের জাতীয় পতাকা। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ দেশের অন্যতম একটি সংগঠন। সেই প্রাণের সংগঠনের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজকে এই সমাবেশ। আমাদের সকল নেতাকর্মী উচ্ছসিত এবং আনন্দিত। আশা করছি এই সম্মেলনের মাধ্যমে আমরা সকল অপশক্তির দাঁতভাঙা জবাব দিবো। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দৃঢ় শপথ নেবে আজ যুবলীগ এই সমাবেশ থেকে।

এ সময় মিছিলে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরী সদস্য হাজ্বী আবু মোঃ শরীফুল হক, যুবলীগ নেতা সানোয়ার হোসেন জুয়েল, জানে আলম বিপ্লব, কাজল চৌধুরীসহ ছাত্রলীগ ও যুবলীগের কয়েক শতাধিক নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..