• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান

নাসিম ওসমান সেতুতে দুর্ঘটনা: সিমনের পর প্রাণ গেলো দ্বীপ

বিডিনিউজ আই ডেস্ক : / ২৭৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে দুর্ঘটনায় আহত নাঈম হোসেন দ্বীপ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

গোগনগর ইউনিয়ন পরিষদের দুই সদস্য রোববার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে। তবে পুলিশ এ বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেননি।

নাঈম হোসেন দ্বীপ গলাচিপা এলাকার স্বাধীন মিয়ার ছেলে।

গত ১২ নভেম্বর মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হন গোগনগর ইউনিয়ন পরিষদের ৭,৮,ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার নিলুফা বেগম এর বড় ছেলে সিমন। তার সাথে ছিল বন্ধু নাঈম। তাঁকে গুরুত আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গোগনগর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য সৈকত হোসেন ও ৫ নম্বর ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম জানান, রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাঈম।

তবে নারায়ণগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান জানান, সেতুতে দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানতে পেরেছি। তবে তার মৃত্যুর বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সড়ক ও জনপথ অধিদফতর নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, ‘সেতুর টোলপ্লাজা অতিক্রম করে সেতুর ওপরে দুর্ঘটনা ঘটেছে। আমাদের কোনও ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেনি। তাছাড়া রাতের বেলায় সেতুতে আমাদের কেউ থাকে না।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..