• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

ছাত্রদল নেতা হত্যাকান্ড : আওয়ামী লীগের ১৪ জনকে আসামি করে মামলা

বিডিনিউজ আই ডেস্ক : / ৮০৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

বিডি নিউজ আই, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল নেতা অমিত হাসান অনিক হত্যাকান্ডের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের ১৪ জনকে আসামি করে আদালতে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে নিহত অনিকের বাবা আমির হোসেন বাদী হয়ে নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।
আদালত মামলাটি গ্রহণ করে পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে এ হত্যাকান্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে কী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে রূপগঞ্জ থানাকে নির্দেশ দেন। সেই সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অনিকের ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে হাজির করার নির্দেশও দেওয়া হয়েছে।
মামলার আসামির হলেন, ভুলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ ভূইয়া (৪৩), সাধারণ সম্পাদক ইকবাল শিকদার (৪২), আওয়ামী লীগ নেতা শাহ আলম (৪২), বাবু ওরফে কালাই বাবু (৩৫), রাসেল (৩০), শাহীন মিয়া (৪০), জাহাঙ্গীর মোল্লা (৩০), ওবায়দুর (৩০), আলাউদ্দিন (৪৫), মিজান (৪৫), রাজীব (২৬), রানা (২৩), রিফাত (২৭) ও ইমরান (৩২)। সেইসঙ্গে অজ্ঞাতপরিচয় আরও ১০ জনকে আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, অনিক রূপগঞ্জের একটি ব্যাংকের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিল। পাশাপাশি সে একটি ওয়ার্ড ছাত্রদলের কমিটির সহ-সভাপতি ছিল। গত ৩ নভেম্বর রূপগঞ্জের একটি মশাল মিছিলে অংশগ্রহণ করে। পরে সেই মিছিলে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। একপর্যায়ে তারা অনিককে ধরে ফেলে এবং একটি চলন্ত ট্রাকের নিচে ফেলে হত্যা করে।
মামলার বাদী আমির হোসেন বলেন, ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা আমার ছেলেকে হত্যা করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..