• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযান

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

জাহাঙ্গীর হোসেনঃ নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে শহরে সচেতনতামূলক প্রচারপত্র বিলি, র‌্যালী ও মাইকিং করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০টায় চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেলা সিভিল সার্জন ডা. আফম মুশিউর রহমানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে প্রচারাভিযানে বক্তব্য রাখেন খাঁনপুর ৩শ’ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক স্বপন কুমার শর্মা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনীক বিশ্বাস, জেলা সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা আসিফ মাহমুদ ও জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা.শেখ ফরহাদ মাহমুদ।
এ ছাড়াও কর্মসূচিতে জুনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মো. শাকির হোসেনসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, সেবিকা ও স্বাস্থ্য সহকারিগণ অংশগ্রহণ করেন।
পরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্লেকার্ড সজ্জিত একটি ট্রাক শহরের বিভিন্ন সড়কে দিনব্যাপী মাইকিং চালিয়ে যায়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..