• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

ভুটানের থিম্পুতে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল প্লাস্টিক সার্জারী ক্যাম্প অনুষ্ঠিত

বিডিনিউজ আই ডেস্ক : / ১৮৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

বিডি নিউজ আই: বাংলাদেশ ও ভুটানের মধ্যে সহযোগিতামূলক উদ্যোগ হিসেবে ভুটানের রাজধানী থিম্পুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল প্লাষ্টিক সার্জারী ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস আয়োজিত সাতদিন ব্যাপী ভুটানের ন্যাশনাল এসেম্বলির স্পিকার জিগ্মে ওয়াংচুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্প উদ্বোধন করেন ।
ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায় জানান, থিম্পুর জিগমে দরজি ওয়াংচুক ন্যাশনাল রেফারাল হাসপাতালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বার্ন ইউনিট স্থাপন করার পরিকল্পনার অংশ হিসেবে এই ক্যাম্প উদ্বোধন করা হয়।
এই ক্যাম্প উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শুভেচ্ছা বাণীতে ক্যাম্পের সাফল্য কামনা করেন।
তিনি জানান, বাংলাদেশের অন্যতম বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. সামন্তলাল সেনের নেতৃত্বে ১২ সদস্য বিশিষ্ট বাংলাদেশ একটি চিকিৎসক দল ভুটানে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল প্লাস্টিক সার্জারী ক্যাম্প উদ্বোধনে অংশ নেন। গত ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ভুটানের ১৫ জন পোড়া রোগীকে প্লাস্টিক সার্জারী করা হয়। মানবতার সবার ঊর্ধ্বে- এমন শ্লোগানে বাংলাদেশ-ভুটান চিকিৎসা সহযোগিতার নতুন দুয়ার উন্মোচিত হচ্ছে। স্বাস্থ্য কূটনীতির মাধ্যমে ভুটানে মানব সেবার অনন্য নজির ¯স্থাপন করছেন বাংলাদেশের চিকিৎসকগণ।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ ভুটানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের প্রায় সকল ক্ষেত্রেই নিবিড় কূটনৈতিক সহযোগিতা বিদ্যমান। স্বাস্থ্যখাতেও রয়েছে উল্লেখযোগ্য সহযোগিতা। করোনাকালে বাংলাদেশ ভুটানকে ওষুধ ও স্যানিটারি সামগ্রী প্রদান করে। ভুটানের শিক্ষার্থীদের বাংলাদেশে এমবিবিএস ও বিডিএস পড়াশুনার জন্য প্রতি বছর স্কলারশিপ প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক বিভিন্ন বৈঠকে ভুটানের রাজা এবং প্রধানমন্ত্রীকে ভুটানের স্বাস্থ্যখাতে সম্ভাব্য সব বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের আশ্বাস দিয়েছেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্ম দিন উপলক্ষে ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হচ্ছে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক প্লাস্টিক সার্জারি ক্যাম্প’।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..