• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
 বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে প্রেস ক্লাবে জাসাসের ‘সংস্কৃতি আগ্রাসন প্রতিরোধ’ শীর্ষক আলোচনা ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির

ভোক্তা -অধিকার সংরক্ষণ আইন২০০৯ প্রচারের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

বিডিনিউজ আই ডেস্ক : / ৭৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৮ মে, ২০২৫

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর অধীন অভিযোগ দায়ের এবং অপরাধ ও দন্ডের বিধান বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোক্তা ও বিক্রেতাদের জ্ঞাতার্থে আইনটিতে বর্ণিত অভিযোগ দায়ের, ভোক্তা – অধিকার বিরোধী কার্য ও অপরাধ এবং দন্ডের বিধানে ২৮ মে বুধবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এই সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন আমাদেরকে সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে। সমাজের সকলকে এগিয়ে আসতে হবে শুধু আইন প্রয়োগ করে সমস্যার সমাধান করা সম্ভব না। এ ব্যাপারে সমাজের সম্মানিত ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা ব্যবসা করেন আপনারা সম্মানিত ব্যক্তি জেনে বুঝে সৎ ভাবে নীতি নিয়ে ব্যবসা করবেন । আমার মানুষ সৃষ্টির সেরা জীব পৃথিবীতে কত দিনইবা বাচব ভালো কর্মের মাধ্যমে দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব। সভায় তিনি ব্যবসায়ীদের সৎ ও সঠিকভাবে এবং আইন মেনে ব্যবসা করার আহ্বান জানান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বড় বড় বাজার গুলোতে ব্যবসায়ী ও ভোক্তাদের সমন্বয়ে প্রচারণা চালানো হবে বলে জানিয়েছেন। এ সময় আরও উপস্থিত জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর নারায়ণগঞ্জে জেলার কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..