• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’ লকডাউন ব্যর্থ নারায়ণগঞ্জে, স্বাভাবিক জনজীবন ও শিল্পাঞ্চলে স্বস্তি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের আশ্বাস দিলেন এসপি হাবিবুর রহমান জেলা প্রশাসকের নির্দেশনায় বন্দর থেকে সেই কুমিরটি অবশেষে উদ্ধার লকডাউন ঘিরে নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি-আনসারসহ পুলিশ টহল জোরদার নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের বিশেষ নিরাপত্তা টহল অব্যাহত সৎ মায়ের প্রচলিত নেতিবাচক ধারণা ভেঙে ভালোবাসার গল্পে নির্মিত হচ্ছে নাটক ‘আসল মা’ নবীগঞ্জ খেয়াঘাটে সাবিহা সাথী কিচেনে ভোজনরসিকদের ভিড় হ য ব র ল নারায়নগঞ্জ: সমাধান কোন পথে? নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’

বিডিনিউজ আই ডেস্ক : / ৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

দেশের ২১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে নতুন চলচ্চিত্র ‘যাপিত জীবন’। এর মধ্যে নারায়ণগঞ্জের ভূঁইগড়ে অবস্থিত সীমান্ত টাওয়ারের স্টার সিনেপ্লেক্স এবং ২ নং রেল গেটে অবস্থিত আলী আহম্মদ চুনকা পাঠাগারের সিনেস্কোপে চলছে সরকারি অনুদানে নির্মিত ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত চমৎকার এই ছবিটি।

কথা সাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে যাপিত জীবন। দেশভাগ, ভাষা আন্দোলনসহ নানা বিষয় উঠে এসেছে সিনেমায়।

১৯৪৭ এর দেশভাগ ও ৫২’র ভাষা আন্দোলন সহ রাজনৈতিক পটভূমির পাশাপাশি গল্পে ফুটে উঠেছে জীবনের নানা বোধ, প্রেম-বিরহ, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আর সম্পর্কের টানাপোড়েন।

চিত্রনাট্য করেছেন যৌথভাবে অনিমেষ আইচ ও ইশতিয়াক আহমেদ।

২০২২ সালে শুরু হয়েছিল যাপিত জীবন সিনেমার শুটিং। সে বছরই শেষ হয় দৃশ্যধারণের কাজ। পোস্ট প্রোডাকশনের কাজ শেষে গত বছর(২০২৫) সিনেমাটি মুক্তির জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পায়। তবে তরিঘড়ি না করে সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন বলে জানিয়েছেন নির্মাতা। অবশেষে আলোর মুখ দেখল সিনেমাটি।

সিনেমা দেখা শেষে উৎসবমুখর পরিবেশে বেরিয়ে দর্শকদের মধ্যে আনিসুর রহমান জানান- ‘যাপিত জীবন আসলে দেশের সিনেমা, আমাদের সিনেমা। আমাদের পূর্বপুরুষদের যে জীবন সেটাই ফুটিয়ে তোরা হয়েছে এখানে। দেশ ও ভাষার জন্য বাঙালীর অোবেগ ও ত্যাগের এত সুন্দর চিত্রায়ন হয়েছে যে হলে এসে সিনেমাটি না দেখলে কেউ বুঝবে না। পরিচালকের এত সুন্দর মেকিং, শিল্পীদের এত সুন্দর সাবলীল অভিনয় যে আমি অভিভূত।

সিনেমাটি তৈরিতে বিশেষ ভূমিকা রাখা সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি এ প্রতিবেদককে বলেন- ‘যাপিত জীবন আপনাকে কখনও হাসাবে, কখনও ভাবাবে এবং সবশেষে সিনেমা হল থেকে বেরুবার সময় কাঁদাবে। যারা এখনও ছবিটি দেখেন নি, তারা আফসোস করবেন- চ্যালেঞ্জ করলাম।’

তিনি আরও বলেন- ‘আলহামদুলিল্লাহ এত মানসম্মত ও চমৎকার একটা চলচ্চিত্রের সাথে সংযুক্ত থাকতে পেরে আমি কৃতজ্ঞ আমার অত্যন্ত শ্রদ্ধেয় পরিচালক হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের প্রতি। কৃতজ্ঞতা আমার সকল সহকর্মীদের প্রতি, যারা সবাই ক্যামেরার সামনে বা পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন। বিশেষ করে ছবিটির বিভিন্ন অংশে আমার ডাকে সাড়া দিয়ে নারায়ণগঞ্জের প্রায় অর্ধশত নতুন মুখ কাজ করেছেন, আমি কৃতজ্ঞ তাদের প্রতি।’

প্রীতি বলেন- ‘অন্ততঃ নারায়ণগঞ্জের মেয়ে হিসেবে সবার কাছে চাওয়া- আপনারা ছবিটি সিনেমা হলে গিয়ে দেখবেন, এতেই আমাদের সবার পরিশ্রম স্বার্থক হবে।’

এদিকে ‘যাপিত জীবন’ দিয়ে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে অভিনয় করেছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী। এ ছাড়া এই সিনেমায় প্রথমবার বাবা হাবিবুল ইসলামের পরিচালনায় অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছে রওনক হাসান, মৌসুমী হামিদ, আজাদ আবুল কালাম, ইমতিয়াজ বর্ষণ, ডলি জহুর, কাজী হায়াৎ, জয়ন্ত চট্টোপাধ্যায়, গাজী রাকায়েত প্রমুখ।

সিনেমাটি ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার, সেন্টারপয়েন্ট (উত্তরা) ও সনি স্কয়ার (মিরপুর) শাখা ছাড়াও লায়ন সিনেমাস, শ্যামলী সিনেমা ও বিজিবি অডিটোরিয়ামে প্রদর্শিত হচ্ছে।

ঢাকার বাইরে নারায়ণগঞ্জের স্টার সিনেপ্লেক্স (সীমান্ত টাওয়ার) ও সিনেস্কোপ, চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্স (বালি আর্কেড) ও সুগন্ধা সিনেমা, রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ, সিলেটের গ্র্যান্ড সিলেট, বগুড়ার মধুবন ও মম-ইন, কুমিল্লার কে স্ক্রিন, কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্স, ময়মনসিংহের ছায়াবাণী, বরিশালের অভিরুচি সিনেমা, ফরিদপুরের বনলতা সিনেমা এবং সান্তাহারের পূর্বাশা সিনেমা হলে সিনেমাটি দেখা যাচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..