• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই

গ্রিন এন্ড ক্লিন নারায়নগঞ্জ কর্মসূচির আওতায় একটি বৃক্ষ রোপণ অনুষ্ঠানের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা / ৪৫৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২২ জুন, ২০২৫

জেলার নারায়ণগঞ্জ সিটি পার্কে জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা গ্রিন এন্ড ক্লিন নারায়নগঞ্জ কর্মসূচির আওতায় একটি বৃক্ষ রোপণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের উদ্বোধন পর্বে, জেলা প্রশাসক ক্রমশ নগরায়নের ফলে সবুজ ও মাটি হারিয়ে যাচ্ছে বলে আশঙ্কা ব্যক্ত করেন। ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি বাসযোগ্য ও সবুজ নগরী রেখে যাওয়া আমাদের দায়িত্ব বলে জানান। অপরিকল্পিত শিল্পায়নে প্রায় মৃত হয়ে যাওয়া শীতলক্ষা নদীর জন্য আমরা কিছু করতে পারিনি বলে দুঃখ জানান। এখনই সবুজায়নের মাধ্যমে এই জেলা টিকিয়ে রাখার মোক্ষম সময় বলে আশাবাদ ব্যক্ত করেন ও উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জনাব আব্দুল ওয়ারেছ আনসারী। ব্যবসায়ী সমাজের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন শঙ্কর সাহা, নিতাইগঞ্জ পাইকারি ও খুচরা ব্যবসায়ী সমিতি; ওয়াজেদ আলী বাবুল, আহ্বায়ক, সম্মিলিত ব্যবসায়ী সমিতি, নিতাইগঞ্জ; হারুন অর রশিদ বাবুল, সভাপতি, নারায়ণগঞ্জ পাইকারী ও খুচরা ব্যবসায়ী সমিতি; শরফুদ্দি আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ডাল ও ভূসা মাল ব্যবসায়ী সমিতি; শফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা চাল ব্যবসায়ী সমিতি; সুমন মাহমুদ, আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন, তমিজউদ্দিন, সাধারণ সম্পাদক, নিতাইগঞ্জ পাইকারি ও খুচরা ব্যবসায়ী সমিতি, তাজুল ইসলাম শামীম, সদস্য সচিব, নারায়ণগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন, আবদুর রহমান, সভাপতি, ডালপট্টি লোড আনলোড শ্রমিক ইউনিয়ন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..