• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
চাকুরিচ্যুতি থেকে কারাবরণ—তবুও মচকাননি ডা. মুজিবুর রহমান নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সহ মাদক-কিশোর গ্যাং নির্মূলে সফলতায় সর্ব মহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ ঘুষমুক্ত ভূমি সেবায় নজির স্থাপনে সর্বমহলে প্রশংসিত ডিসি মো: রায়হান কবির না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান ডিসির জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি সভায় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দপশ : ডিসি মো,রায়হান কবির এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা প্রশাসনের সাত ভেন্যু সহ সকল প্রস্তুতি সম্পন্ন : ডিসি জাহিদ প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জে গণমিছিল এ যোগদানের আহ্বান মাসুমের

নারায়ণগঞ্জে ‘মানবতার কবি নজরুল’ শীর্ষক আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা / ১১৩২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

নিজস্ব সংবাদদাতা: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক ও কবি কথা সাহিত্যিক মোঃ লতিফুল ইসলাম শিবলী বলেছেন, বৈষম্যহীন পৃথিবী গড়তে এবং তরুণসমাজের চেতনা জাগ্রত করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি ‘বিদ্রোহী’ কবিতাই যথেষ্ট। তরুণ প্রজন্মের মধ্যে কাজী নজরুল ইসলামের পরিচিতি আরও প্রসারিত করতে সারা দেশে নজরুল ইনস্টিটিউট কাজ শুরু করেছে। নজরুল কেবল একজন কবি নন, তিনি ছিলেন একজন বিপ্লবী, যিনি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার গান ও কবিতা আজও তরুণদের প্রাণিত করে। তাই, তার সাহিত্যকর্ম ও সংগ্রামী জীবন সম্পর্কে তরুণ সমাজকে জানাতে হবে। কাজী নজরুল ইসলামের সৃষ্টি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে তুলে ধরার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

বুধবার (২৫ জুন) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘মানবতার কবি নজরুল’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে‌ তিনি এ কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর পরিচালক (উপসচিব) কে‌এম আল-আমীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসাইন।
এছাড়াও বক্তব্য রাখেন, সরকারি তোলারাম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শহীদুল ইসলাম,
নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা, নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক নিরব রায়হান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..