• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না’গঞ্জ সদরে চাষীদের মাঝে মৎস্য ও সবজি চাষের উপকরণ বিতরণ আড়াইহাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে নারায়ণগঞ্জে জেল খাটার অভিজ্ঞতা’ নিতে ১১ বছরের শিশুকে হত্যা করল কিশোর বন্ধুরা নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন সকলের সহযোগীতায় যেমন অবৈধ ফুটপাত উচ্ছেদ হয়েছে তেমনি সড়কে যানজট নিরসনে সকলের সহযোগীতা চাই: টিআই করিম আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে পাঁচটি বড় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সর্বমহলে প্রশংসিত পুলিশ সুপার বাংলাদেশ ছড়া সংসদ এর ৫৩ তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

নেতৃবৃন্দের বিক্ষোভের পর সিদ্ধান্ত পরিবর্তন, নির্বাচন করবেন মাসুদুজ্জামান মাসুদ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৩৬৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

তিনদিন রাজনৈতিক নেতৃবৃন্দে সহ গণমানুষের দাবি-দাওয়া ও মডেল গ্রুপ ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ এর পর আবারো নির্বাচনে থাকার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।

শুক্রবার ছুটির দিনে ১৯ ডিসেম্বর বিকেলে তল্লায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঘেরাও কর্মসূচির নেতাকর্মীদের সামনে তিনি ওই ঘোষণা দেন। এর আগে নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ মিছিল সহকারে যোগ দেন। নেতাকর্মীদের আগমনের খবর পেয়ে আগে কারখানাতে উপস্থিত ছিলেন মাসুদুজ্জামান মাসুদ।

তিনি বলেন, ১৬ ডিসেম্বর আমি যে সিদ্ধান্ত দিয়েছিলাম। সেটা হতে সরে আসলাম। আমি নির্বাচন করব।আমার পূর্বের সিদ্ধান্ত প্রত্যাহার করলাম। আপনারা আমার পরিবার, আপনারাই আমাকে নিরাপত্তা দিবেন।
ঘনিষ্ঠজনেরা বলছেন, নানা ইস্যুতে মাসুদুজ্জামানের উপর কিছু চাপ ছিল যেটা দলের ভেতরের কেউ প্রভাব বিস্তার শুরু করে। এতে করে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যান। বিষয়টি হাই কমান্ডকে জানালেও তারা সুরাহা করতে পারেনি। শেষতক নিজ চাপের কাছে তিনি হার মেনে সিদ্ধান্ত নেন নির্বাচন করবেন না। যদিও বিষয়টি দলের নেতাকর্মীদের জানায়নি। এ কারণে ঘোষণার পর থেকে শুরু হয়েছে নানা ঘটনা। অনুসারীরা বিক্ষোভ করছেন। মাসুদকে চাপ দিচ্ছেন।

এরই মধ্যে কেন্দ্র বিষয়টিকে আমলে নিয়ে বিষয়টি দেখার দায়িত্ব নেন। এর পরেই শুক্রবার নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ডাকা হয়।

গত ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। এর মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনে ছিলেন মাসুদুজ্জামান। তখন থেকে তিনি এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।

১৬ ডিসেম্বর নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সাম্প্রতিক পরিস্থিতিতে নিরাপত্তাশঙ্কার কথা উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাসুদুজ্জামান।

সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান বলেন, ‘সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও ব্যক্তিগত কারণে আমি নির্বাচন করব না, আমি মনোনয়ন কিনব না। এ কারণে শহর ও বন্দরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একজন সমাজকর্মী হিসেবে আজীবন আপনাদের পাশে থাকব।’

এ সময় তিনি আরও বলেন, ‘সবার আগে পরিবার এবং নিরাপত্তা। আমি আগেই বলেছি, পরিবার থেকে বিদায় নিয়েই রাজনীতিতে এসেছি। সেখানে তাদের কোনো বাধা ছিল না। তারা রাজি না হয়েও রাজি হয়েছে। আমি ইচ্ছা প্রকাশ করেছি মানুষের জন্য কাজ করার। সাম্প্রতিক ঘটনা ও পরিবেশ-পরিস্থিতিতে পরিবারের সদস্যরা অত্যন্ত ব্যথিত ও ভীত। এর বাইরেও আরও কিছু নিরাপত্তা ইস্যু আছে, সেটা আমি বিশদভাবে বলতে চাই না। পরিবেশটাই নেগেটিভ। এটি দলের নয়, আমার নিজের সিদ্ধান্ত।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..