• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নী (সাঃ) পালিত ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন

নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

জাহাঙ্গীর হোসেন / ৪৪২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

“দূর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যে না.গঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে র‍্যালী, সভা ও দূর্যোগ প্রস্তুতি মহড়রায় মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হলো জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, আমরা দুর্যোগ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকবো। শিল্প কারখানায় দুর্যোগের মোকাবিলা করার প্রস্তুতি রাখতে হবে। কারণ নারায়ণগঞ্জ জেলা একটি শিল্পাঞ্চল এলাকা। এখানে হাজার হাজার মিল ফ্যাক্টরি আছে। তাই আমাদের মাঝে সচেতনতা বেশি বৃদ্ধি করা প্রয়োজন এবং সচেতন হওয়াও প্রয়োজন বলে মনে করি। উন্নত রাষ্ট্রে ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স এর গাড়ি শব্দ শুনলে অন্যান্য গাড়িগুলি রাস্তায় থেমে গিয়ে ওই এম্বুলেন্স ও ফায়ার সার্ভিস গাড়িকে যাওয়ার রাস্তা করে দেয় কারন ওরা অনেক সচেতন তাই। আমাদেরকে অনেক সচেতন হতে হবে।তাহলে অনেক বড় ধরনের বিপদ আপদ ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাব।

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আলোচনা সভা সঞ্চালনা করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের কার্য সহকারী মো. রাশেদ মোশাররফ।

অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডেপুটি সিস্টেম ডাইরেক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আফরিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ নোমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডলসহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ।

পরে রেড ক্রিসেন্ট, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি চৌকস দল।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..