• শনিবার, ০২ মে ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির নারায়ণগঞ্জ সদর উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”এর বাছাই পর্ব সম্পন্ন নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত না’গঞ্জ সদরে চাষীদের মাঝে মৎস্য ও সবজি চাষের উপকরণ বিতরণ আড়াইহাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে নারায়ণগঞ্জে জেল খাটার অভিজ্ঞতা’ নিতে ১১ বছরের শিশুকে হত্যা করল কিশোর বন্ধুরা নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন সকলের সহযোগীতায় যেমন অবৈধ ফুটপাত উচ্ছেদ হয়েছে তেমনি সড়কে যানজট নিরসনে সকলের সহযোগীতা চাই: টিআই করিম

ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করে যাচ্ছেন সদর ইউএনও ফয়েজ উদ্দীন

জাহাঙ্গীর হোসেন / ১৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার আওতাধীন বিভিন্ন লঞ্চঘাট, ফেরিঘাট ও বাস কাউন্টার সমূহে কঠোর তদারকি করা হচ্ছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে ফতুল্লা লঞ্চ ঘাট এলাকায় অতিরিক্ত ভাড়া আদায় করায় দুইটি পরিবহনকে ৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন।

একইসাথে যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত প্রদানের বিষয়টি নিশ্চিত করেন। এছাড়াও ফতুল্লা লঞ্চ ঘাট ও বক্তাবলী ফেরিঘাট এলাকা সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্টদের ঘরমুখো মানুষের যাত্রা আনন্দময় করতে নির্দেশনা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দীন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..