• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন রোগ প্রতিরোধ রোগ চিকিৎসার তুলনায় বেশি কার্যকরিঃঅধ্যাপক জাহাঙ্গীর আলম ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান  জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে প্রেস ক্লাবে জাসাসের ‘সংস্কৃতি আগ্রাসন প্রতিরোধ’ শীর্ষক আলোচনা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১৭০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩১ মে, ২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ‘সংস্কৃতি আগ্রাসন প্রতিরোধে জিয়া’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বেলা ১১টায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এ সভার আয়োজন করে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (শিল্প মন্ত্রণালয়) হিসেবেও বক্তব্য রাখেন। সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি। সঞ্চালনায় ছিলেন জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা। তিনি দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় আজীবন কাজ করেছেন। বর্তমান সময়ে সংস্কৃতি আগ্রাসন রুখতে জিয়ার আদর্শকে ধারণ করেই এগোতে হবে।”

সভাপতির বক্তব্যে আনিসুল ইসলাম সানি বলেন, “জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের পথ খুলে দিয়েছিলেন। তাঁর দেখানো পথে জাসাস সাংস্কৃতিক অঙ্গনে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত রাখতে কাজ করে যাচ্ছে।”

সভায় বক্তারা জিয়াউর রহমানের কর্মময় জীবন, মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ভূমিকা তুলে ধরেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..