• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ অসুস্থ, দোয়া চেয়েছেন সহকর্মীরা চাকুরিচ্যুতি থেকে কারাবরণ—তবুও মচকাননি ডা. মুজিবুর রহমান নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সহ মাদক-কিশোর গ্যাং নির্মূলে সফলতায় সর্ব মহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ ঘুষমুক্ত ভূমি সেবায় নজির স্থাপনে সর্বমহলে প্রশংসিত ডিসি মো: রায়হান কবির না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান ডিসির জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি সভায় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দপশ : ডিসি মো,রায়হান কবির এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা প্রশাসনের সাত ভেন্যু সহ সকল প্রস্তুতি সম্পন্ন : ডিসি জাহিদ

শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ২০৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ জুন, ২০২৬

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জেলার বিভিন্ন স্থানে অব্যাহত অভিযান চলমান রয়েছে।তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে শীঘ্রই অভিযান শুরু হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী।

বুধবার (১০ জুন ২০২৬ ইং) কুতুবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় বসতবাড়িতে হামলা, এক নারীকে শ্লীলতাহানি ও একই পরিবারের ৬ জনকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন।

ঘটনাস্থল পরিদর্শনকালে পুলিশ সুপার ফতুল্লা মডেল থানা পুলিশকে সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দেন।

কুতুবপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, পুরো জেলা জুড়ে আমাদের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা কুতুবপুরেও অতি শীঘ্রই অভিযান পরিচালনা করব।

তিনি আরও বলেন, সাংবাদিকদের মাধ্যমে আমি মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ ও কিশোর গ্যাং সদস্যদের জানিয়ে দিতে চাই—এখনো সময় আছে, এসব ছেড়ে ভালো পথে আসুন। না হলে আপনাদের পরিণতি অনেক খারাপ হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কুতুবপুরে অতি দ্রুতই অভিযান চালানো হবে। এখানে কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মো. শামীম আহমেদ, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম ও ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..