• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মাসিক সাহিত্য সভায় সাহিত্য জোট নারায়ণগঞ্জের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পরিবেশ রক্ষায় ‘আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা’র বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ চারা বিতরণ না’গঞ্জ সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করেন ডিসি রায়হান কবির বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জে ২৮ জুন ৩ লাখ ৩৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে আরবান স্কুলে পানির মোটর দিলেন তনু, বেদখল জমি উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড: প্রার্থীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান করেছেন এসপি মিজানুর রহমান মুন্সী

মাসিক সাহিত্য সভায় সাহিত্য জোট নারায়ণগঞ্জের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সাহিত্য জোট নারায়ণগঞ্জের নিয়মিত মাসিক সাহিত্য সভা শুক্রবার (৩ জুলাই ২০২৬) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পঞ্চম তলায় অনুষ্ঠিত হয়েছে। এতে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবি, সাহিত্যিক ও লেখকরা অংশগ্রহণ করেন।

সভায় কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন এবং সাহিত্যচর্চা, সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও সাহিত্য বিকাশে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এ শামীম।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কবি ও লেখক আবদুর রহমানের পৃষ্ঠপোষকতায় সাহিত্য জোট নারায়ণগঞ্জ কবি, সাহিত্যিক ও লেখকদের নিয়ে নিয়মিত সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে মো. আবদুর রহমানকে আহ্বায়ক এবং এস এ শামীমকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রনজিৎ মোদক, মিয়া মোহাম্মদ আব্দুল মজিদ এবং সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— কাজী আনিসুল হক, কামাল সিদ্দিকী, অ্যাডভোকেট মনি গাঙ্গুলী, এস এম সাহাবুদ্দিন, সুদত্ত রঞ্জন বড়ুয়া, মতিউর রহমান ফারুক, লাইলা আরজুমান শিউলী, মৃদুল সাহা, সায়মন আহাম্মদ ও সালাউদ্দিন আমির।
সভায় মোট ২৭ জন কবি ও লেখক তাঁদের স্বরচিত লেখা পাঠ করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন উপস্থিত সদস্যরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..