• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন

নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

জাহাঙ্গীর হোসেন / ৯৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

“তারুণ্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

র‌বিবার (১২ জুলাই) বিকাল ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শহীদুল ইসলাম’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেন ও নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা পরিবার পরিকল্পনা কার্যক্রমের সফলতা এবং মাতৃ ও শিশু স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে তরুণ প্রজন্মকে সচেতন করতে বিভিন্ন প্রশিক্ষণে উদ্বুদ্ধ করা এবং সরকারের নানামুখী পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

এ সময় ডি‌জিটাল প্রেজে‌ন্টেশ‌নের ( দলীয় সংগীত এবং ডকু‌মেন্টা‌রি) মাধ‌্যমে নারায়ণগ‌ঞ্জের বিভাগীয় কার্যক্রম উপস্থাপন করা হয়। এছাড়া এক‌টি স‌্যু‌ভে‌নির প্রকাশ করা হয়।

জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক কাজী মমতাজ বেগম।

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় নির্বাচিতদের হাতে সনদপত্র এবং ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..