• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

নারায়ণগঞ্জে ড্যাব’র মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

জাহাঙ্গীর হোসেন / ২৪১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২০ মে, ২০২৬

শরীয়তপুরে ডা. নাসিরের উপর পৈশাচিক আক্রমণসহ সারা বাংলাদেশে হাসপাতালে ভাঙচুর এবং সরকারি কাজে বাধাদান প্রতিবাদস্বরূপ ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব)

নারায়ণগঞ্জ শাখা কর্তৃক এক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বুধবার (২১ মে) দুপুরে একই সময়ে জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে একযোগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

ড্যাব নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মানিত আহবায়ক পবিত্র হজব্রত পালন করার উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করেছেন। এ হামলার প্রতিবাদে স্নিম্নলিখিত প্রতিবাদ লিপি পাঠিয়েছে।

এ সময় বক্তারা বলেন, শরীয়তপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা, মোঃ নাসির উপর অমানবিক নির্যাতন, পৈশাচিক অত্যাচার ও মৃত্যুর উদ্দেশ্যে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সম্প্রতি কালীন সময়ে ঘঠিত পন্চঘড় ও স্কয়ার হাসপাতালের চিকিৎসকদের উপরেও হামলায় ক্ষোভ প্রকাশ করছি । আমরা অনতিবলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য জোর দাবি জানাচ্ছি। একই সাথে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থল প্রতিষ্ঠা ও চিকিৎসক সুরক্ষা আইন অতিশীঘ্রই সংসদে আনয়নপূর্বক তা পাশ করে আইন প্রনোয়ন ও তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডা. আবুল বাশার সুপার এন্টেন ৩০০শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতাল নেতৃত্বে এবং প্রফেসর ডা. মো জাহাঙ্গীর আলম আহবায়ক ড্যাব নারায়ণগঞ্জ এর দিকনির্দেশনায় প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন ডা. মোঃ জহিরুল ইসলাম আবাসিক মেডিকেল অফিসার ভিক্টোরিয়া হাসপাতাল, ডা. পংকজ নাহা, ডা. মোঃ শাহ কাছেদুর রহমান, ডা. সালেক, ডা. বয়সের উদ্দিন সহ হাসপাতালে নার্সেস অফিসার এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..