• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন ডা. মো. জহিরুল ইসলাম কুমিল্লা জেলার নতুন সিভিল সার্জন না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা / ৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ভালোবাসা, ফুলেল শুভেচ্ছা ও দোয়ার মধ্য দিয়ে ৯ম জন্মবার্ষিকী উদযাপন করলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ ও ফারজানা আক্তার মনি-এর একমাত্র কন্যা ফাতেমা তুজ জোহরা জান্নাত।

গতকাল ২৪-৮-২৬ ইং সোমবার পরিবারের আয়োজনে নারায়ণগঞ্জ শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ জন্মদিনে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট সাংবাদিক,কবি, সরকারি কর্মকর্তা ও আত্মীয়-স্বজনরা। সাংবাদিকের সন্তান হওয়ায় দিনভর অনুষ্ঠানটি সাংবাদিকদের মিলনমেলায় রূপ নেয়।

জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন পন্টি,নারায়ণগঞ্জ নিউজ অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক খবর প্রতিদিন পত্রিকার সম্পাদক এস এম ইকবাল রুমি,
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি আহসান সাদিক সাওন, দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক শরিফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু, প্রেস নারায়ণগঞ্জ এর সম্পাদক ফখরুল ইসলাম,নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জাগো নারায়ণগঞ্জ ২৪ এর সম্পাদক শহীদুল্লাহ রাসেল,চ্যানেল এস টিভির সাদাকালো প্রতিবেদনের প্রতিনিধি ও আলোর ধারা টোয়েন্টিফোর এর প্রকাশক মো. আসলাম,বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ শাখার সভাপতি ও দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার বার্তা সম্পাদক কাজী আনিসুল হক হিরা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম জনি,দৈনিক নয়া দিগন্তে ডিজিটালের নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি সাজু হোসেন, ,দৈনিক রুদ্রবার্তা প্রতিকার সম্পাদক মোঃ শাহ আলম তালুকদার, দৈনিক যায়যায় দিন পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন,এন এ এন টিভির রিপোর্টার মোঃ শাহ আলম, দৈনিক সচেতনের স্টাফ রিপোর্টার মোক্তার হোসেন, দৈনিক যুগের চিন্তা পত্রিকার স্টাফ রিপোর্টার মেহেদী হাসান, সাংবাদিক মসিউর রহমান, ডেইলি নারায়ণগঞ্জের প্রকাশক ও সম্পাদক মোঃ মনির হোসেন, এন এ এন টিভি ক্যামেরা পার্সন মো: সুজন, আলোর দ্বারা টোয়েন্টিফোর এর ক্যামেরা পার্সন তারেক সহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার নাজির মোহাম্মদ কামরুল ইসলাম এবং নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক ইনচার্জ (প্রশাসন) টি আই এম এ করিম।

পারিবারিক সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই জান্নাত পড়াশোনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী। বড় হয়ে দেশ ও মানুষের সেবা করবে—এমন প্রত্যাশা তার পরিবারের।

জন্মদিনে জান্নাত সবার উদ্দেশে বলে, আমি সবার ভালোবাসা ও দোয়া চাই। বড় হয়ে আমি ভালো মানুষ হতে চাই এবং বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে চাই।

তার বাবা সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, মেয়ে যেন সৎ, জ্ঞানী ও মানবিক গুণাবলী নিয়ে বড় হয়। দেশ ও দশের কল্যাণে কাজ করতে পারে, সেজন্য সকলের কাছে দোয়া চাই।

মা ফারজানা আক্তার মনি বলেন,আমার মেয়ে সবার দোয়ায় যেন মানুষের মতো মানুষ হয়ে বেড়ে ওঠে।

জন্মদিন উপলক্ষে ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা ফুল, উপহার ও শুভেচ্ছা জানিয়ে দিনটি রাঙিয়ে তোলেন। বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকেও জান্নাতের সুস্থতা, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।

অনুষ্ঠান জান্নাতের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কন্ঠ শিল্পী রিয়া খান এর মনোমুগ্ধকর সংঙ্গীত পরিবেশন এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..