• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির ফতুল্লার কমর আলী স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম: জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ১৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফতুল্লার কমর আলী স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নী (সাঃ) পালিত ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফতুল্লার কমর আলী স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জাহাঙ্গীর হোসেন / ১৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুরস্থ কমর আলী হাই স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নবীন বরণ ও র্ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে কমরআলী স্কুল ও কলেজের (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) মোহাম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া আশরাফী ও সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল।

এ সময় প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন বলেন, একজন মানবিক মানুষ হতে হলে তোমাকে প্রকৃত শিক্ষিত হয়ে উঠতে হবে।
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে নিজেকে দূরে রাখতে হবে। মনে রাখবে, মাদক শুধু তোমাকে নয় পরিবার ও সমাজকে ধ্বংস করে।
যারা ভাল রেজাল্ট করেছো তোমাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ যারা নিয়মিতভাবে পড়াশোনা করছো রুটিন মাফিক সময় নিয়ে পড়ালেখা করবে তবেই কৃতকার্য হতে পারবে। মনে রাখবে পড়াশোনা না করলে কোন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। তাই যারা নিয়মিত পড়াশোনা করে তারাই সফলকাম হতে পারবে।
পরে কৃতি শিক্ষার্থী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সহকারী শিক্ষক (দিবা শাখা) সিফাত ফারজীনা ও সহকারী শিক্ষক (প্রভাতী শাখা) মারিয়া পাশার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ অংশগ্রহণ করে।

পরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবেশনার এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..