• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লায় ৬ দিন ধরে নিখোঁজ যুবক মিনহাজ শুভ হত্যা মামলায় ‘মেড ইন ইউএসএ’ পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সাহিত্য কর্ণার’ উদ্বোধন আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র উদ্যোগে মতবিনিময় সভা এমপি আল আমিনের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার বৈঠক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ কৃষকের কাছে নির্ধারিত সময়ে সার পৌঁছাতে হবে – ডিসি রায়হান কবির শুক্রবার সমমনা’র ১০ম দ্বি-বার্ষিক সম্মেলন ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায় মৌলিক বা বুনিয়াদি শিখন দক্ষতা বৃদ্ধির তাগিদ শিক্ষামন্ত্রীর

এমপি আল আমিনের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার বৈঠক

নিজস্ব সংবাদদাতা / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস এ. স্টুয়ার্টের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপি সরকারের প্রথম ছয় মাসের সার্বিক কার্যক্রম, প্রশাসনিক পদক্ষেপ, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কারের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

আলোচনায় নতুন রাজনৈতিক বাস্তবতায় জনগণের মৌলিক অধিকার সুরক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং নতুন ধারার রাজনীতিতে এনসিপির নীতিগত অবস্থান ও প্রত্যাশার কথা তুলে ধরেন এমপি আব্দুল্লাহ আল আমিন।

এ সময় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠনমূলক সংলাপের ওপর গুরুত্বারোপ করা হয়।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস এ. স্টুয়ার্টের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপি সরকারের প্রথম ছয় মাসের সার্বিক কার্যক্রম, প্রশাসনিক পদক্ষেপ, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কারের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

আলোচনায় নতুন রাজনৈতিক বাস্তবতায় জনগণের মৌলিক অধিকার সুরক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং নতুন ধারার রাজনীতিতে এনসিপির নীতিগত অবস্থান ও প্রত্যাশার কথা তুলে ধরেন এমপি আব্দুল্লাহ আল আমিন।

এ সময় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠনমূলক সংলাপের ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..