• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লায় ৬ দিন ধরে নিখোঁজ যুবক মিনহাজ শুভ হত্যা মামলায় ‘মেড ইন ইউএসএ’ পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সাহিত্য কর্ণার’ উদ্বোধন আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র উদ্যোগে মতবিনিময় সভা এমপি আল আমিনের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার বৈঠক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ কৃষকের কাছে নির্ধারিত সময়ে সার পৌঁছাতে হবে – ডিসি রায়হান কবির শুক্রবার সমমনা’র ১০ম দ্বি-বার্ষিক সম্মেলন ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায় মৌলিক বা বুনিয়াদি শিখন দক্ষতা বৃদ্ধির তাগিদ শিক্ষামন্ত্রীর

কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সাহিত্য কর্ণার’ উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

নজরুল বর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ‘সাহিত্য কর্ণার’ উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে শিবু মার্কেট এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সাহিত্য কর্ণার’ উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে এস এম ফয়েজ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সাহিত্যচর্চায় আগ্রহ সৃষ্টি এবং সৃজনশীলতার বিকাশ ঘটাতে ‘সাহিত্য কর্ণার’ স্থাপন করা হয়েছে। এখানে পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সাহিত্যবিষয়ক বই পড়ার সুযোগ পাবে।

অনুষ্ঠানে বিদ্যালয় থেকে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। তাদের হাতে সম্মাননা তুলে দিয়ে পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য উৎসাহিত করা হয়।

এ সময় শিক্ষার্থীদের সৃজনশীল লেখা নিয়ে বিদ্যালয়ের দেয়ালিকা ‘বাঁধনহারা’ প্রকাশ করা হয়। এতে শিক্ষার্থীদের লেখা কবিতা, গল্প, ছড়া ও প্রবন্ধসহ বিভিন্ন ধরনের সৃজনশীল লেখা স্থান পেয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের বই পড়া ও সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত করা হলে তাদের জ্ঞান, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশ ঘটবে। পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশ আরও আনন্দময় ও শিক্ষার্থীবান্ধব হয়ে উঠবে।

সদর উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা এবং আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির লক্ষ্যে পর্যায়ক্রমে সদর উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ‘সাহিত্য কর্ণার’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..