• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লায় ৬ দিন ধরে নিখোঁজ যুবক মিনহাজ শুভ হত্যা মামলায় ‘মেড ইন ইউএসএ’ পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সাহিত্য কর্ণার’ উদ্বোধন আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র উদ্যোগে মতবিনিময় সভা এমপি আল আমিনের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার বৈঠক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ কৃষকের কাছে নির্ধারিত সময়ে সার পৌঁছাতে হবে – ডিসি রায়হান কবির শুক্রবার সমমনা’র ১০ম দ্বি-বার্ষিক সম্মেলন ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায় মৌলিক বা বুনিয়াদি শিখন দক্ষতা বৃদ্ধির তাগিদ শিক্ষামন্ত্রীর

শুভ হত্যা মামলায় ‘মেড ইন ইউএসএ’ পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

নিজস্ব সংবাদদাতা / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জে শুভ চন্দ্র দাস হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। মামলার আসামি সুমন ওরফে মাইগ্যা সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আদালতের আদেশে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নিয়ে সুমনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সদর মডেল থানাধীন নবাব সলিমুল্লাহ রোডে রামকৃষ্ণ মিশনের প্রধান ফটকের পূর্ব পাশে ফুটপাতসংলগ্ন ঝোপ থেকে একটি শপিং ব্যাগে লুকানো অবস্থায় পিস্তল ও ম্যাগাজিনটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা পিস্তলটির দৈর্ঘ্য প্রায় সাড়ে সাত ইঞ্চি। এর ব্যারেলে ইংরেজিতে ‘মেড ইন ইউএসএ ৭.৬৫ এমএম’ লেখা রয়েছে। পরে নিয়ম অনুযায়ী অস্ত্র ও ম্যাগাজিনটি জব্দ করা হয়।

তদন্তসংশ্লিষ্ট তথ্যের বরাতে পুলিশ জানায়, পূর্ববিরোধ ও মাদক ব্যবসা-সংক্রান্ত বিরোধের জেরে শুভ চন্দ্র দাসকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত থাকার তথ্যও পাওয়া গেছে।

এদিকে মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ আগ্নেয়াস্ত্র নিজেদের হেফাজতে রাখার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯(ক) ধারায় পৃথক মামলা করা হবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..