মানবতার সেবায় এগিয়ে এসে রবিবার বিকেলে নারায়ণগঞ্জে ছিন্নমূল পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ করেছে জয়যাত্রা ফাউন্ডেশন ও বুবলি যুব কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে। জয়যাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর এর পক্ষ থেকে বুবলী যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বুবলী আক্তার এর নেতৃত্বে অসহায়, ছিন্নমূল, পথশিশ শিশুদের মাঝে বস্ত্র বিতরণের কর্মসূচি পালন করা হয়।
শহরের বিভিন্ন এলাকার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের হাতে নতুন কাপড় তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুবলী যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বুবলী আক্তার,সংগঠনের উপদেষ্টা সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ,কবি ও সাংবাদিক শফিকুল ইসলাম আরজু এবং বুবলি যুব কল্যাণ সংস্থার সদস্য তমা,শিউলী,সুবলী আক্তার সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় বুবলী যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বুবলী আক্তার বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুরা আমাদেরই অংশ। তাদের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। জয়যাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর আপার মানবিক সহযোগিতা ও বুবলী যুব কল্যাণ সংস্থার মাধ্যমে আজ আমরা এই শিশুদের পাশে দাঁড়াতে পেরেছি।
তিনি আরও বলেন, শুধু বস্ত্র বিতরণ নয়, এই শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও আমরা ভবিষ্যতে বিভিন্ন কর্মসূচি হাতে নেব। সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানাই।
সংগঠনের উপদেষ্টা সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই জয়যাত্রা ফাউন্ডেশন ও বুবলী যুব কল্যাণ সংস্থা এই ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। পথশিশুদের প্রতি আমাদের সহমর্মিতা অব্যাহত থাকবে।
এই শিশুদের শিক্ষা ও পুনর্বাসনের জন্য সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব।
অনুষ্ঠান শেষে ছিন্নমূল পথশিশুর মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়। এ সময় শিশু ও তাদের অভিভাবকরা সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
আপনার মন্তব্য প্রদান করুন...