• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

তালতলীতে বাগদা-রেনু পোনা জব্দ করেছে কোস্ট গার্ড

বিডিনিউজ আই ডেস্ক : / ২৩০৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
২০ লাখ বাগদা-রেনু চিংড়ি পোনা জব্দ করেছে কোস্ট গার্ড ও মৎস্যবিভাগ।

মোঃ হুমায়ুন কবির: বরগুনার তালতলীতে ২০ লাখ বাগদা-রেনু চিংড়ি পোনা জব্দ করেছে কোস্ট গার্ড ও মৎস্যবিভাগ। পরে জব্দ করা বাগদা-রেনু চিংড়ি পোনা পায়রা নদীতে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (০৮জুন) রাত ৮টার দিকে উপজেলার ফকিরহাট নামক বাজার থেকে স্থানীয় রিপন ফকিরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে এ রেনু জব্দ করা হয়। জব্দকৃত এসব রেনুর মূল্য ৩০ লাখ টাকা হবে বলে বার্তা২৪.কম কে জানিয়েছে মৎর্স কর্মকর্তা মাহবুব আলম।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফকিরহাট এলাকা থেকে রাতে ৮০টি মাটির পাতিল ও ১০টি ব্যারেলে বাগদা-রেনু পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে কোস্ট গার্ড ও মৎস্যবিভাগের একটি দল অভিযান চালায়। এ সময় স্থানীয় রিপন ফকিরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২০ লাখ বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার হোসেন চিংড়ির পোনাগুলো নদীতে অবমুক্ত করার নির্দেশ দেন। পরে পায়রা নদীতে পোনাগুলো অবমুক্ত করা হয়। পাশাপাশি মাটির পাতিল ভেঙ্গে ফেলা হয় ও ব্যারেল ১০টি নিলামের জন্য কোস্ট গার্ডেও দায়িত্বে দেওয়া হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কোস্ট গার্ডের সকিনা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম ওয়াহিদুজ্জামান,উপজেলা মৎর্স কর্মকর্তা মাহবুব আলম,তালতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম আকাশ প্রমূখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..