• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তায়র আর্থিক অনুদানের চেক বিতরণ করলপন ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি ঘোষণা শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক র‍্যালি বুবলী যুব কল্যাণ সংস্থার ঈদ পুনমিলনী অনুষ্ঠিত দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশেদ নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ৮ প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে ব্যবসা সামগ্রী বিতরণ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ — রায়হান কবির

বন্দরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মানববন্ধন

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৫০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১
বন্দর প্রেস ক্লাবের সামনে মানবন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বন্দর থানা পশ্চিমের সভাপতি এমএম জাহিদুল ইসলাম।

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষাকে বাঁচানোর দাবিতে বন্দরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ জুন) বেলা ১১টার দিকে বন্দর প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ মানবন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বন্দর থানা পশ্চিমের সভাপতি এমএম জাহিদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সহকারী সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী ওমর ফারুক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি এম শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিমের সভাপতি আলহাজ্ব আবুল হাশেম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বন্দর থানা পশ্চিমের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শাহ মুহাম্মদ মাসুদ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, ‘শিক্ষা আমার মৌলিক অধিকার। শিক্ষা নিয়ে কোনো তালবাহানা সহ্য করা হবে না। সরকার চায় এ দেশের জনগণকে মেধাশূন্য করতে। কারণ তাদের অপকর্মের বিরুদ্ধে যেন কেউ কথা বলতে না পারে। তারা তাদের ইচ্ছা এবং মনগড়াভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্যই এ মিশন। তাই অতি দ্রুত যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বন্দর থানা পশ্চিম এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ মেহেদী হাসান এর সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বন্দর থানা পশ্চিমের সহ-সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রিয়াদ হেসাইন, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ নাজমুল ইসলাম রাফিন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ কামরুল ইসলাম রিমন, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ সিফাত হোসাইন, অর্থ ও কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল সাঈদ, কওমী মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ ফজলুল করিম সিয়াম, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ জিনাতুল ইসলাম সিয়াম, কলেজ বি. সম্পাদক রিমন হোসাইন রায়হান,স্কুল সম্পাদক সায়েম আহমেদ, সাহিত্য সংস্কৃতির সম্পাদক মুহাম্মাদ সাইদুল রহমান, সদস্য মুহাম্মাদ মাহিম রাহি আলিফ, মুহাম্মাদ আবু হানিফ রাকিবসহ ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..