• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সকল ইউনিয়নে মশক নিধন অভিযান পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর: ডিসি জাহিদ মডেল নারায়ণগঞ্জ নির্মাণে এসপি হাবিবুর রহমানকে নিয়ে আশাবাদী জেলাবাসী প্লাস্টিক দূষণ রোধে নারায়ণগঞ্জ সদরে ৬২০ শিক্ষার্থীর মাঝে পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৯ জন সহ বিভিন্ন অপরাধে ৯৮ জন গ্রেফতার অপরাধমুক্ত শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ মুন্সীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে বিশেষ কর্মসূচির পর এক সপ্তাহে ডেঙ্গুতে মৃত্যু নেই: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত ফতুল্লায় ৬১ পাসপোর্ট, ৫ এনআইডি ও ৬ সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সকল ইউনিয়নে মশক নিধন অভিযান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায়

নিয়মিত মশক নিধন অভিযান পরিচালনা করা হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্ষা মৌসুম পরবর্তী সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধির আশঙ্কায় সদর উপজেলার সকল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো এবং জমে থাকা পানি অপসারণ কার্যক্রম চলছে।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটানোই যথেষ্ট নয়, জনসচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়ন পরিষদকে নির্দেশনা দিয়েছি, তারা যেন নিয়মিত মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখে।

তিনি আরও বলেন, আমাদের টিম বাড়ি বাড়ি গিয়ে পরিত্যক্ত টায়ার, ফুলের টব, ডাবের খোসা ও জমে থাকা পানির উৎসগুলো পরিষ্কার করছে। প্রতিটি ইউনিয়নে মাইকিং করে জনগণকে সচেতন করা হচ্ছে। নিজ আঙিনা পরিষ্কার রাখুন, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়তে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করুন। ডেঙ্গু প্রতিরোধে এই অভিযান চলমান থাকবে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ইউএনও’র এমন উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..