• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে ২৪০ মণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসবঃ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ফতুল্লায় প্রবাসীর বাড়িতে ঢুকে ১০ লাখ টাকা চাঁদা দাবি, স্ত্রী-সন্তানকে প্রাণনাশের হুমকি শারদীয় দুর্গোৎসবে না’গঞ্জের বিভিন্ন পূজা মন্ডপে মহিলা পরিষদ’র শুভেচ্ছা বার্তা প্রদান নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের মতবিনিময় সভায় ঢাকা বিভাগীয় কমিশনার কবি ও সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টুর জন্মদিন উদযাপন করলো নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি ২০ অক্টোবর মুক্তি পাচ্ছে দিপু হকের প্রতিবাদী গান ‘ধর্ষিতা রাষ্ট্র’ ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি — নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি ১৪৫ বছরের সার্বজনীন লক্ষ্মী মন্দির সহ নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির ৪২ বছরে প্রথম, সাগরপাড়ের জেলেপল্লির পূজায় ডিসি — আনন্দে ভাসলো বাংলাবাজার নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ফতুল্লায় প্রবাসীর বাড়িতে ঢুকে ১০ লাখ টাকা চাঁদা দাবি, স্ত্রী-সন্তানকে প্রাণনাশের হুমকি

নিজস্ব সংবাদদাতা / ৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

 

নারায়ণগঞ্জের ফতুল্লার কাইমপুর এলাকায় কানাডাপ্রবাসী শাহাদাত হোসেনের বাড়িতে ঢুকে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং তাঁর স্ত্রী ও সন্তানদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ৩-৪ জন অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, চাঁদা না দিলে তাঁদের টুকরো টুকরো করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন যুবক ফতুল্লার কাইমপুর এলাকায় শাহাদাত হোসেনের বাড়িতে গিয়ে কলিংবেল চাপ দেন। এ সময় তাঁর স্ত্রী নুসরাত জাহান দরজা খুললে যুবকেরা জোরপূর্বক ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়েছে।

পরিবারের অভিযোগ, ওই যুবকদের ভয়ে নুসরাত জাহান ও তাঁর সন্তানরা কান্নাকাটি শুরু করেন। একপর্যায়ে যুবকদের একজন নুসরাত জাহানের গলায় ছুরি ধরে তাঁর স্বামীকে উদ্দেশ করে বলেন, তিনি বিদেশে অবস্থান করে ছাত্র আন্দোলনের পক্ষে প্রচার চালিয়েছেন, আন্দোলনে আর্থিক সহায়তা দিয়েছেন এবং আওয়ামী লীগের কয়েকজন নেতার বাড়িতে ভাঙচুরের জন্য উসকানি দিয়েছেন।

অভিযোগ অনুযায়ী, যুবকেরা আগামী ১৫ তারিখের মধ্যে তাঁদের হাতে নগদ ১০ লাখ টাকা পৌঁছে দিতে বলেন। পাশাপাশি, তাঁদের কথিত নেতার সঙ্গে যোগাযোগ করে প্রতি মাসে ২ হাজার মার্কিন ডলার পাঠানোর জন্য শাহাদাত হোসেনকে নির্দেশ দিতে তাঁর স্ত্রীকে চাপ দেওয়া হয়। যুবকেরা দাবি করেন, তাঁদের নেতা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখানে তাঁর অনেক খরচ হচ্ছে।

এ সময় তাঁদের কথার বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হলে নুসরাত জাহান ও তাঁর সন্তানদের হত্যা করে মরদেহ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার পরপরই নুসরাত জাহান কান্নাজড়িত কণ্ঠে কানাডাপ্রবাসী স্বামীকে ফোন করে পুরো ঘটনা জানান। পরিস্থিতি শুনে শাহাদাত হোসেন স্ত্রীকে বাড়িতে তালা লাগিয়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেন। এরপর প্রাণনাশের আশঙ্কায় পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে নারায়ণগঞ্জের বাইরে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।

পরিবারের আরও দাবি, পরে খোঁজখবর নিয়ে তাঁরা জানতে পারেন, অভিযুক্ত যুবকেরা নারায়ণগঞ্জের আওয়ামী লীগের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা ও সাবেক সংসদ সদস্যের অনুসারী।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..