• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
কপ-৩১ সম্মেলন আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নতুন কমিটি ঘিরে আলোচনা: নেতৃত্বের দৌড়ে আলোচনায় জোসেফ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট -এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ফতুল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শনে এমপি ও জেলা প্রশাসন বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ ফতুল্লায় মাদ্রসায় অগ্নিকান্ডের আহতদের মাঝে অনুদান বিতরণ নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি আধুনিক অবকাঠামো, প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত :ডিসি জাহিদ দায়িত্ব গ্রহণের পরই মাঠে রেড ক্রিসেন্টের নবনির্বাচিত নেতৃবৃন্দ ফতুল্লায় যুবলীগ ও প্রজন্ম লীগের দুই নেতা গ্রেফতার

৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি — নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজ সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, জেটি, বিদ্যুৎ, আলোকসজ্জা ও যাতায়াত ব্যবস্থার খোঁজখবর নেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন।

এ সময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন এই উৎসবের একটি ভাবগম্ভীর পর্ব। এই পর্বটি যাতে সবাই নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে, শৃঙ্খলার সঙ্গে ও নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে পারেন, সে জন্য জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নারায়ণগঞ্জের ঐতিহ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা ও বিসর্জন সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সর্বস্তরের আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পূজা মণ্ডপের নেতৃবৃন্দ ও সনাতনী ধর্মের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে বিসর্জন সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন ও নিরাপদ করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ৫ নম্বর ঘাটসহ জেলার সকল বিসর্জন ঘাট ও পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, বিসর্জন ঘাটে ও আশপাশের এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ট্রাফিক ও জননিরাপত্তা নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ নজরদারি ও বাড়তি ফোর্স মোতায়েন থাকবে। পুলিশ, আনসার ও বিজিবির পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে বিসর্জন সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

২০২৬ সালের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাট প্রতিমা বিসর্জনস্থল ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ৫ নম্বর ঘাটসহ জেলার বিভিন্ন পূজামণ্ডপ ও বিসর্জন ঘাটগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন মাঠ পর্যায়ে কাজ করছে।

জেলা প্রশাসক মোঃ রায়হান কবির জেলার মোট ২৪০টি পূজামণ্ডপসহ বিসর্জন ঘাটগুলোর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার কথা নিশ্চিত করেছেন।

এবার বিসর্জন ঘাট ও মণ্ডপগুলোর জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসারের পাশাপাশি নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শহরের বিভিন্ন মণ্ডপ ও এলাকা পরিদর্শন করে শান্তিপূর্ণ বিসর্জন ও সম্প্রীতি বজায় রাখার আশ্বাস দিয়েছেন।

৫ নম্বর ঘাট এবং জেলার সংবেদনশীল এলাকাগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, সার্বক্ষণিক জেনারেটর ব্যাকআপ এবং বিশেষ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিশেষ নিরাপত্তা বাহিনীর টিমও কাজ করছে।

নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাট প্রতিমা বিসর্জনস্থল হিসেবে দুর্গাপূজা উদযাপনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত এই ঘাট পরিদর্শন করা হয়।

বিসর্জন ঘাটের নিরাপত্তা নিশ্চিত করতে পর্ বিজিবি, এসআরবি, পুলিশ, ও আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। বিসর্জন প্রক্রিয়া সহজ করতে ঘাটে বিশেষ জেটি তৈরি করা হয়েছে। বিসর্জনের সময় নদীতে যেকোনো জরুরি পরিস্থিতি বা দুর্ঘটনা মোকাবেলায় ঘাটে সার্বক্ষণিক ডুবুরি দল (ফায়ার সার্ভিস) মোতায়েন রাখা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..