• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সৎ মায়ের প্রচলিত নেতিবাচক ধারণা ভেঙে ভালোবাসার গল্পে নির্মিত হচ্ছে নাটক ‘আসল মা’ নবীগঞ্জ খেয়াঘাটে সাবিহা সাথী কিচেনে ভোজনরসিকদের ভিড় হ য ব র ল নারায়নগঞ্জ: সমাধান কোন পথে? নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত মানবিকতা না থাকলে ডিগ্রির মূল্য কী: ডিসি জাহিদ না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), জেল সুপার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং সরকারি দপ্তরসমূহের মধ্যে সমন্বয় বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল দপ্তরকে আরও আন্তরিক ও পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিধনে এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। স্কুল-কলেজ, খেলার মাঠ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ কোথাও যাতে পানি জমে এডিস মশার প্রজননক্ষেত্র সৃষ্টি না হয়, সে বিষয়ে নিয়মিত নজরদারি করতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক বলেন, সরকারি দপ্তরের কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। দালাল ও হয়রানি মুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে আমরা কাজ করছি। পাশাপাশি অবৈধ বিদ্যুৎ ও গ্যাস সংযোগের কারণে সরকার বছরে শত শত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি রোধে বিশেষ নিরাপত্তা টহল ও নিবিড় তদারকি জোরদার করা হয়েছে। গত সপ্তাহের শ্রমিক বিক্ষোভের পর শিল্পাঞ্চলে ৭ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন ও ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে।পোশাক কারখানায় শ্রমিকরা কাজ করছে।

সভায় জেলার সার্বিক উন্নয়ন, জনস্বাস্থ্য, সরকারি সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..