• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
লকডাউন ব্যর্থ নারায়ণগঞ্জে, স্বাভাবিক জনজীবন ও শিল্পাঞ্চলে স্বস্তি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের আশ্বাস দিলেন এসপি হাবিবুর রহমান জেলা প্রশাসকের নির্দেশনায় বন্দর থেকে সেই কুমিরটি অবশেষে উদ্ধার লকডাউন ঘিরে নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি-আনসারসহ পুলিশ টহল জোরদার নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের বিশেষ নিরাপত্তা টহল অব্যাহত সৎ মায়ের প্রচলিত নেতিবাচক ধারণা ভেঙে ভালোবাসার গল্পে নির্মিত হচ্ছে নাটক ‘আসল মা’ নবীগঞ্জ খেয়াঘাটে সাবিহা সাথী কিচেনে ভোজনরসিকদের ভিড় হ য ব র ল নারায়নগঞ্জ: সমাধান কোন পথে? নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত মানবিকতা না থাকলে ডিগ্রির মূল্য কী: ডিসি জাহিদ

জেলা প্রশাসকের নির্দেশনায় বন্দর থেকে সেই কুমিরটি অবশেষে উদ্ধার

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ বন্দরের মুসাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাতাকাটা পুকুরপাড়ে যে কুমিরটি দেখা গিয়েছিল তা অবশেষে উদ্ধার করা হয়েছে। গত চারদিন যাবত নিরবচ্ছিন্ন চেষ্টার পর কুমিরটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির এর নির্দেশনায় বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি), বনবিভাগ, বন্যপ্রাণী সংরক্ষণ ইউনিট, ইউনিয়ন পরিষদ, পুলিশ, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশসহ স্থানীয় লোকজনের সহযোগিতায় কুমিরটি উদ্ধার করা হয়।

কুমিরটি লম্বায় প্রায় আট ফুট বলে জানা গিয়েছে। কুমিরটিকে বনবিভাগের সহায়তায় সাফারি পার্কে স্থানান্তর করা হচ্ছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, কুমিরটি দেখা যাওয়ার পর থেকেই এলাকাবাসীর নিরাপত্তার বিষয়টি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল। কেউ যাতে আতঙ্কিত না হয় এবং কুমিরটিরও যাতে কোনো ক্ষতি না হয়, সেজন্য আমরা বনবিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশসহ সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছিলাম। চার দিনের ধৈর্য, সতর্কতা ও পেশাদারিত্বের মাধ্যমে অবশেষে কুমিরটি নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। বন্যপ্রাণী আমাদের প্রকৃতির সম্পদ, এদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, এ ঘটনা প্রমাণ করে, প্রশাসন ও জনগণ একসঙ্গে কাজ করলে যেকোনো সংকটই নিরাপদে মোকাবিলা করা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের পরিস্থিতিতে কেউ আতঙ্কিত হবেন না, প্রশাসনকে জানাবেন। আমরা দ্রুত ব্যবস্থা নেব। বন্যপ্রাণী দেখলে তাকে বিরক্ত না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানাচ্ছি।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, জেলা প্রশাসন, স্থানীয়দের সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের কারণেই কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই কুমিরটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

কুমিরটি উদ্ধার করার কারণে এলাকাবাসী নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..