• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই

মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৪২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৬ জুন, ২০২১

নারায়ণগঞ্জ ফতুল্লায় মায়ের সাথে অভিমান করে জাকিয়া পারভীন (১৪) নামের এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ জুন) রাত ৮টায় ফতুল্লা থানার মাহমুদপুরর সোহাগ মিস্ত্রির ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত জাকিয়া পারভিন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার উজিয়া গ্রামের দিনমজুর খোরশেদ আলমের মেয়ে।
নিহতের বাবা খোরশেদ জানান, তিনি তার পরিবার নিয়ে ফতুল্লার মাহমুদপুরের ভাড়া বাসায় থাকেন এবং তার স্ত্রী বিভিন্ন বাসা বাড়ীতে কাজের বুয়া হিসেবে কাজ করেন। সোমবার দুপুরে জাকিয়ার মা জাকিয়াকে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে সামান্য বকাঝকা করেন। রাত ৮ টার দিকে তারা বাসায় ফিরে এসে দেখতে পান যে তার মেয়ে ঘরের ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় পেচিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে। তারা তাকে দ্রুত নামিয়ে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারতবস্থায় রাত দেড়টার দিকে তার মেয়ে মারা যায়। ধারণা করছি মায়ের বকুনির কারণেই মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে জাকিয়া।
ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, বিষয়টি জানতে পেরেছি। নিহতের মরদেহ এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..