• বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে প্রেস ক্লাবে জাসাসের ‘সংস্কৃতি আগ্রাসন প্রতিরোধ’ শীর্ষক আলোচনা ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা

নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন বালক ও বালিকায় চ্যাম্পিয়ণ

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১
লোগ

স্পোর্টস রিপোর্টার ॥ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস নারায়ণগঞ্জ এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ(অ-১৭) বালক ফুটবল ২০২১ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ (অ-১৭) বালিকা ফুটবল ২০২১ এর জেলা পর্যায়ে বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ণ হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার ওসমানী পৌর স্টেডিয়ামে বিকালে বালিকাদের ফাইনালে সিটি কর্পোরেশন ৫-০ গোলে সদর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ণ হয়েছে। সিটি কর্পোরেশনের আয়েশা সিদ্দিকা হ্যাটট্রিক সহ ৩ গোল করেন। ফাহমিদা ও কানন ১টি করে গোল করেন। বালকদের ফাইনালে সিটি কর্পোরেশন ২-০ গোলে সদর উপজেলাকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ণ হবার গৌরব লাভ করেছে। বিজয়ী দলের সবুজ গাজী ২ গোল করেন। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা,জেলা ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন ভুইয়া,সিটি কর্পোরেশনের ম্যাজিষ্ট্রেট,জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির,সদস্য মাকসুদ উল আলম,ফিরোজ মাহমুদ সামা,সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ মিহির,কোষাধ্যক্ষ মাহবুবব হোসেন বিজন,যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার প্রমুখ।

সেরা খেলোয়াড়(বালক) জনি-সিটি কর্পোরেশন। সেরা খেলোয়াড়(বালিকা) কানন সিটি কর্পোরেশন। সর্বোচ্চ গোলদাতা(বালিকা) আয়েশা সিদ্দিকা সিটি কর্পোরেশন। সর্বোচ্চ গোলদাতা(বালক)- সবুজ গাজী, সিটি কর্পোরেশন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..