• শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

বিডিনিউজ আই ডেস্ক : / ৪০৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২০ জুন, ২০২১
আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্যানেল মেয়র আফরোজা হাসান বিভা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডে নিতাইগঞ্জ থেকে ভগবানগঞ্জ রোড পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্যানেল মেয়র আফরোজা হাসান বিভা। এসময় তিনি সকলের কাছে মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় দোয়া চেয়েছেন।

রোববার (২০ জুন) এ কাজের উদ্বোধন করেন প্যানেল মেয়র আফরোজা হাসান বিভা ও ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্যানেল মেয়র আফরোজা হাসান বিভা বলেন, মাননীয় মেয়র অত্র এলাকায় বিভিন্ন সময়ে জলাবদ্ধতার কারণে এই রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য জাইকার অর্থায়নে কাজের অনুমোদন দিয়েছেন। এর ফলে অত্র এলাকার জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে। রাস্তা ও ড্রেনের মধ্যে যেন পলিথিনসহ বাসা বাড়ির অব্যবহৃত জিনিস ফেলা না হায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। জলাবদ্ধতা দূরীকরণে রাস্তা ও ড্রেনের ভিতর পলিথিনসহ কঠিন বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। এছাড়াও যে সমস্ত মিল কর্তৃপক্ষ রাস্তা ও ড্রেনের মধ্যে বর্জ্য ফেলে পানির প্রবাহ বন্ধ করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ইতোমধ্যে নিতাইগঞ্জ থেকে ভগবানগঞ্জ রোড এলাকার পানি সরবরাহ লাইনে ছিদ্রসহ যেসকল ত্রুটিবিচ্যুতি রয়েছে তা নিরসনের জন্য নির্বাহী প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করেছেন। জাইকার অর্থায়নে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আরসিসি রাস্তা ও ড্রেনটি সম্পন্ন হলে এলাকাবাসী জলাবদ্ধতা থেকে রেহাই পাবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..