• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই

গাঁজাসহ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

বিডিনিউজ আই ডেস্ক : / ৩২৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২১ জুন, ২০২১
দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক ফয়সাল মিয়া।

নারায়ণগঞ্জ রূপগঞ্জে দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও তার এক সহযোগীকে ৮ কেজি গাজাসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (২১ জুন) সন্ধ্যায় ৬ টারদিক উপজেলার দাউদপুর ইউনিয়নের ছোট বাগলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক ফয়সাল মিয়া (২২) ও উপজেলার দাউদপুর ইউনিয়নের ছোট বাগলা এলাকার মোকসেদ হোসেনের ছেলে আজিম মিয়া।

র‌্যাব-১ জানায়, দীর্ঘদিন ধরে দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক ফয়সাল এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল বলে র‍্যাবের কাছে সংবাদ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় র‌্যাব-১ সিপিসি-৩ এর একটি আভিধানিক দল দাউদপুরের ছোট বাগলা এলাকার আজিম মিয়ার বাড়ীতে অভিযান চালায়। এ সময় ৮ কেজি গাঁজাসহ দাউদপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফয়সাল মিয়া ও আজিম মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..