• শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

মিশুক চালককে হত্যার ঘটনায় গ্রেফতার ১

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৮২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
নিশাত।

নারায়ণগঞ্জ ফতুল্লায় ব্যাটারী চালিত মিশুক চালক আনোয়ার হোসেনকে (৩৯) ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিশাত(২৭) নামের একজনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

রবিবার(২০ জুন) রাতে ফতুল্লার দেলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিশাত ফতুল্লাার দেলাপাড়া এলাকার মো. সাইফুল ইসলামের পুত্র।

নিহত মিশুক চালক আনোয়ার হোসেন(৩৯) চাঁদপুর জেলার কচুয়া থানার মৃত আবুল হাসেমের পুত্র। নিহত আনোয়ার হোসেন (দ্বিতীয় স্ত্রী সাফিয়া বেগম কে নিয়ে) ফতুল্লা থানার কোতালেরবাগ বৌ বাজারস্থ মুক্তিযোদ্ধা মঞ্জুর সাহেবের বাসায় ভাড়ায় বসবাস করতেন এবং নিজ মালিকানাধিন ব্যাটারী চালিত মিশুক গাড়ী চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর জানায়, ঘটনার পরপরই হত্যাকান্ড সহ মিশুক ছিনতাইয়ের ঘটনায় শুরুতেই নিশাতের নাম উঠে আসে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে দেলাপাড়াস্থ আজিজ মিল সংলগ্ন খালি মাঠে অভিযান চালিয়ে নিশাত কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশাত হত্যা কান্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে এবং এই ঘটনার সাথে সে সহ আরো দুই জন জড়িত রয়েছে বলে আমাদেরকে জানায় ।হত্যাকান্ড শেষে মিশুক গাড়ী ছিনিয়ে নেয়ার পর সাথে থাকা দুই ঘাতক তাকে পেয়ারা বাগান নামক স্থানে জোড়পূর্বক নামিয়ে দিয়ে মিশুক নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..