• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তায়র আর্থিক অনুদানের চেক বিতরণ করলপন ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি ঘোষণা শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক র‍্যালি বুবলী যুব কল্যাণ সংস্থার ঈদ পুনমিলনী অনুষ্ঠিত দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশেদ নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ৮ প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে ব্যবসা সামগ্রী বিতরণ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ — রায়হান কবির

লকডাউনের মত শাটডাউনও ব্যর্থ হবে : মোমিন মেহেদী

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।

প্রেস বিজ্ঞপ্তি ॥ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, অপরিকল্পিত লকডাউনের মত শাটডাউনও ব্যর্থ হবে এখন তো করোনামৃত্যু হচ্ছে, এবার শাটডাউনে নিরন্নমৃত্যু হবে। এই অযাচিত মৃত্যু থামাতে অপরিকল্পিত লকডাউনের মত শাটডাউন চাপিয়ে দেয়ার চেষ্টা বন্ধ করুন। ২৫ জুন শুক্রবার বেলা ১১ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ‘শাটডাউন-লকডাউনে নিরন্নতা থেকে মুক্তি প্রসঙ্গ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় প্রেসিডিয়াম মেম্বার রাবেয়া আহমেদ চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার আলতাফ হোসেন রায়হান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, কেন্দ্রীয় সদস্য জোবায়ের মাতুব্বর, ইভানা শাহীন, মহিদুল মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা এসময় বলেন, সাধারণ মানুষের নূন আনতে পান্তা ফুরানোর সময় একের পর এক নাটকিয় এই লকডাউন-শাটডাউন চায় না। তারা পরিকল্পিতভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য-অর্থ ও সহায়তা চায়। আর তা দিতে ব্যর্থ হলে লকডাউনের মত শাটডাউনও কেউ মানবে না।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..