• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান  জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

“আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্প”শীর্ষক কর্মশালা

নিজস্ব সংবাদদাতা / ৮৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে “Awareness Building on Constitutional and Legal Rights” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ২৩ মে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হাফিজ আহমেদ চৌধুরী, সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মিজ মোছা: জান্নাতুল ফেরদৌস, যুগ্মসচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ; মো: মনিরুজ্জামান, যুগ্মসচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ; মো: আবু শামীম আজাদ, সিনিয়র জেলা জজ, নারায়ণগঞ্জ; প্রত্যুষ কুমার মজুমদার, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ এবং জি.এম. আতিকুর রহমান জামালী, প্রকল্প পরিচালক (যুগ্মসচিব), “আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্প”।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। কর্মশালায় দেশের সংবিধান ও বিদ্যমান আইনের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়। উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত অংশগ্রহণকারীদের কাছ থেকে মতামত গ্রহণ করা হয়, যা ভবিষ্যতে আইনি সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

এই কর্মশালাটি নাগরিকদের সাংবিধানিক ও আইনি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়। এটি দেশের আইনের শাসন প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবে।অনুষ্ঠানটির শেষে প্রধান অতিথি গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় সার্কিট হাউজের ভিতরে বৃক্ষরোপন করেন। এবং সবাইকে গাছ লাগানোর জন্য উৎসাহ প্রদান করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..