• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন মাদক আসক্ত ছেলের অত্যাচারে পিতা অকিল উদ্দীন ভূঁইয়া অতিষ্ট নারায়ণগঞ্জের গলাচিপায় মাদক-সন্ত্রাসবিরোধী সম্মেলন অনুষ্ঠিত কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন

আক্তার-মশু স্মৃতি সংঘের উদ্যোগে বোমা হামলায় শহীদদের স্মরণে মিলাদ মাহফিল

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ জুন, ২০২২

বিডি নিউজ আই, নিজস্ব সংবাদদাতা: শহীদ আক্তার-মশু স্মৃতি সংঘ ও পরিবারবর্গের উদ্যোগে ২০০১ইং সালে ১৬ জুন নারায়ণগঞ্জ চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বর্বরোচিত বোমা হামলায় নিহত হন ২০ জন ও আহত হন অনেকেই। এদের মধ্যে সরকারী তোলরাম কলেজের সাবেক জি. এস. আক্তার হোসেন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোশাররফ হোসেন (মিশু) সহ সকল শহীদদের স্মরণে সকালে শোক র‌্যালী মধ্য দিয়ে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে স্হাপিত শহীদ স্মৃতি স্তম্ভে ফুলদিয়ে শ্রদ্ধা জ্ঞাপন শেষে বিকেলে মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে নগরীর উত্তর চাষাঢ়া রামবাবুর পুকুরপাড় নিজ বাসভবনে এ মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সাফকাত হোসাইন, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল বাশার, নাসিম ওসমান মেমোরিয়াল ক্রিকেট একাডেমির ম্যানেজার ইনজামাম উল ফারুক (সায়ের), রিফাত বিন শাহীদ, মোহাম্মদ সোহান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাইতুস সালাত জামে মসজিদের খতিব মুফতী শামসুল হক মিলাদ মাহফিল পরিচালনা করেন।

পরিবারের দাবী দীর্ঘ ২১ বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত শহীদ পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত। আসামীদের দ্রুত শাস্তির দাবী জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..