• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক র‍্যালি বুবলী যুব কল্যাণ সংস্থার ঈদ পুনমিলনী অনুষ্ঠিত দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশেদ নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ৮ প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে ব্যবসা সামগ্রী বিতরণ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ — রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হরিপরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত না.গঞ্জ সদর মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সচেতনতা মূলক সভা না.গঞ্জে সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ঈদের ছুটিতেও না.গঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের জরুরি পরিসেবা

জাহাঙ্গীর হোসেন / ৫০৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

জাহাঙ্গীর হোসেনঃ পবিত্র ঈদুল আযহার দীর্ঘ ছুটিতেও না.গঞ্জের সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সমূহের জরুরী সেবা চলমান থাকায় স্থানীয় জনগণ সন্তষ্টি প্রকাশ করেন।

গর্ভবতী সেবা, গর্ভোত্তর সেবা, সাধারণ রোগী সেবা, শিশু সেবা, পরিবার পরিকল্পনা পদ্বতি সেবাসহ করোনা ভাইরাস সচেতনতা বিষয় পরামর্শ প্রদান করা হয়।

সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ,তা,ম বোরহান উদ্দিন জানান, ইউনিয়ন পর্যায়ে পাঁচটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সমূহ পবিত্র ঈদুল আযহার দীর্ঘ ছুটিতেও বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হয়।

সরকারী ছুটির দিনে জরুরী সেবা ছাড়া সকল বহিঃবিভাগের সেবা কার্যক্রম বন্ধ থাকে। ব্যাতিক্রমধর্মী সেবা কেন্দ্র থেকে সেবা প্রদান করায় সেবা গ্রহীতাগণ সন্তুষ্টি প্রকাশ করেন।

সেবা কেন্দ্র সমূহের কার্যক্রম তদারকি করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ,তা,ম বোরহান উদ্দিন। আরো ছিলেন, সদর মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডা. ডা. জাফরীন যোবায়রা সূরভী, সুমিলপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জনাব আহমদ সজল, গোগনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সুবর্ণা সরকার ও আলীরটেক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত এফডব্লিউভি সুলতানা আক্তার।

পরিবার পরিকল্পনার ঢাকা বিভাগীয় পরিচালক মো. মোজাম্মেল হক’র দিকনির্দেশনায় সকল কার্যক্রম নির্দেশনা ও তত্ত্বাবধান করেন জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শহীদুল ইসলাম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..