• শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই এম সামাদ মতিন জাতীয় প্রেস ক্লাবের সদস্য নির্বাচিত হওয়ায় বিডি নিউজ আই পরিবারের শুভেচ্ছা নারায়ণগঞ্জে আড়াইহাজারে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নারায়ণগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইনে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহায়তায় সফল বাস্তবায়ন পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পেলেন তারেক আল মেহেদী নারায়ণগঞ্জে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্রাক ফিশারিজের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে পার্টনার ফিল্ড স্কুুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হাম থেকে বাঁচতে ড্যাব’র উদ্যোগে ভিক্টোরিয়া হাসপাতালে সচেতনতামূলক প্রচারপত্র বিলি

ঔপনিবেশিক ফৌজদারি কার্যবিধি আধুনিকায়ন একটি প্রশংসনীয় উদ্যোগ

বিডিনিউজ আই ডেস্ক : / ৬০২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
অদলীয় রাজনীতি সামাজিক মঞ্চ লোগ

সংবাদ বিজ্ঞপ্তি: ঔপনিবেশিক আমলের নিপীড়নমূলক ভাবধারা সম্বলিত ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি (দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮) যুগোপযোগী, আধুনিকায়ন ও বাংলা ভাষায় প্রণয়ন করার পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে অদলীয় রাজনীতি সামাজিক মঞ্চ।

মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ তারিখে মঞ্চের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, স্বাধীন দেশে ঔপনিবেশিক আমলের আইন বলবৎ থাকা শুধু লজ্জারই নয় স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধে আত্মাহুতি দানকারী শহীদদের প্রতি অবমাননাকর। এই সকল ঔপনিবেশিক আইন স্বাধীন বাংলাদেশকে এক ধরণের পরাধীনতায় (অভ্যন্তরীণ পরাধীনতা) আবদ্ধ করে রেখেছে।

বিবৃতিতে বলা হয়, পেনাল কোড, পুলিশ প্রবিধানসহ দেশে প্রচলিত ঔপনিবেশিক আমলের নিপীড়নমূলক সকল আইন পরিবর্তন করতে হবে। তবে, শুধুমাত্র আইন পরিবর্তন করলেই হবে না ঔপনিবেশিক আমলের নিপীড়নমূলক ভাবধারা সম্বলিত রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থাকেও ঔপনিবেশিকতা মুক্ত করা জরুরি।

বিবৃতি আরো বলা হয়, এককক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ, এককেন্দ্রিক রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের মাধ্যমে শাসনব্যবস্থাকে ঔপনিবেশিকতা মুক্ত করতে হবে। রাজনৈতিক দলের পাশাপাশি অদলীয় শ্রম-কর্ম-পেশার ব্যক্তি ও সংগঠনের অধিকার, ক্ষমতা ও কর্তৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা গড়ে তুলতে হবে।

বিবৃতিতে স্বাক্ষর করেন অদলীয় রাজনৈতিক সামাজিক মঞ্চের প্রধান সমন্বয়ক সাবেক সংসদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির হিরু, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও প্রকাশক মেজবাহ উদ্দিন আহমেদ, শ্রমিক নেতা মোঃ মোশারফ হোসেন, তৃতীয় চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সহ-সভাপতি এম এ আউয়াল, সামাজিক শক্তির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাভা মেহজাবিন রহমান, সংস্কৃতি কর্মী সাকিল সৈকত, ইঞ্জিনিয়ার রায়হান তানভীর, ব্যারিস্টার গোলাম আইয়ুব অভ্র, অয়ন আমান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..