• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সকলের সহযোগীতায় যেমন অবৈধ ফুটপাত উচ্ছেদ হয়েছে তেমনি সড়কে যানজট নিরসনে সকলের সহযোগীতা চাই: টিআই করিম আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে পাঁচটি বড় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সর্বমহলে প্রশংসিত পুলিশ সুপার বাংলাদেশ ছড়া সংসদ এর ৫৩ তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তায়র আর্থিক অনুদানের চেক বিতরণ করলপন ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি ঘোষণা শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক র‍্যালি বুবলী যুব কল্যাণ সংস্থার ঈদ পুনমিলনী অনুষ্ঠিত দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশেদ

কদমতলীতে খুন হওয়া মা-বাবা-মেয়ের ময়নাতদন্ত সম্পন্ন

বিডিনিউজ আই ডেস্ক : / ৪১৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২১ জুন, ২০২১

রাজধানীর কদমতলীতে মেয়ের হাতে হত্যাকাণ্ডের শিকার হওয়া মা, বাবা ও বোনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রোববার (২০ জুন) সন্ধ্যা ৬টায় ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হাসপাতালের মর্গে তাদের ময়নাতদন্ত শেষ হয়। পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ।

নিহতরা হলেন- মেহজাবিনের বাবা মাসুদ রানা (৪৮), মা মৌসুমী ইসলাম (৪৬) ও বোন জান্নাতুল (২০)।
নিহত মাসুদ রানার বড় ভাই সাখাওয়াত হোসেন জানান, গতকাল আমার ভাই, ভাবি ও ভাস্তিকে হত্যা করেন মেহজাবিন ও মেহজাবিনের স্বামী শফিকুল ইসলাম। পরে আমি বাদী হয়ে তাদের দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করি। গতকাল মর্গে মরদেহ আসলেও ময়নাতদন্ত সম্পন্ন হয়নি। আজ ময়নাতদন্ত শেষ হয়। পরে সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে মরদেহ পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে। মরদেহ বাসায় নেয়ার পর জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাদের দাফন করা হবে বলে জানান তিনি।

ময়নাতদন্ত শেষ হলেও ঢামেকের ফরেনসিক বিভাগের চিকিৎসকরা এ ব্যাপারে এখনও কিছু বলতে রাজি হননি।

এর আগে মা, বাবা ও বোনকে হত্যার ঘটনায় করা মামলায় মেহজাবিন ইসলাম মুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তবে হত্যাকাণ্ডের ঘটনায় অনুতপ্ত নন তিনি।

রোববার আদালত প্রাঙ্গণে মেহজাবিন বলেন, ‘পরিবারের সাথে আমার দ্বন্দ্ব ছিল। এছাড়া ছোট বোনের সাথে আমার স্বামীর পরকীয়া ছিল। এ কারণে আমি তাদের হত্যা করি। এ হত্যাকাণ্ডের মাধ্যমে সব সমস্যার সমাধান হয়েছে বলে আমি মনে করছি।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..